IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ত্রাণ না,বেড়িবাঁধ চাই

ত্রাণ না,বেড়িবাঁধ চাই

ধূমকেতু নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর তীরবর্তী দু’পাড়ের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন।

রোবাবার সকালে সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন ইয়াসে উপজেলার বারইখালী, বহরবুনিয়া, বলইবুনিয়া ও পঞ্চকরণ ইউনিয়নের নদীর তীরবর্তী এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যে নদী শাসন কার্যক্রম শুরু হবে। রাস্তা-ঘাট পুনঃনির্মাণ করা হবে। সন্ন্যাসী থেকে ঘষিয়াখালী পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণ করা হবে।

পরিদর্শনকালে নদীর তীরবর্তী হাজার হাজার নারী পুরুষ সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলনকে শ্লোগান দেয়। এলাকাবাসী বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে ত্রাণ চাই না, চাই টেকসই বেড়িবাঁধ’।

এসময় পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের উপ-সহকারী প্রকৌশলী মো. মাহামুদুন্নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকনুজ্জামান, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, পৌর যুবলীগ আহবায়ক আহবায়ক আসাদুজ্জামান বিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ তার সফরসঙ্গী ছিলেন।

ঘূর্ণিঝড় ইয়াসের সময় জোয়ারের অতিরিক্ত পানির চাপে বেড়িবাঁধ, সড়ক, মৎস্য, বসতঘরসহ বিভিন্ন খাতে প্রায় ১৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ৭’শ পরিবারের মাঝে নৌ বাহিনীর তরফ থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে নৌ বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে খাদ্য সহায়তা বিতরণ করেন। এছাড়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে ত্রাণ সহয়তার প্রস্তুতি চলছে।

পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙ্গে তিনটি ইউনিয়নের ৮টি গ্রামে এখন সরাসরি নদীর পানি ওঠানামা করছে। পঞ্চকরণের দেবরাজ গ্রামের শত শত লোক ওয়াবদার বেড়িবাঁধ মেরামতে আজ কাজ করছেন। এছাড়াও পৌরসভার ১নং ওয়ার্ডসহ ৬টি ইউনিয়নের কমপক্ষে ১২টি গ্রামে প্রবেশ করেছে নদীর অধীক লবন পানি। বহু পরিবার এখনো পানিবন্দী অবস্থায় আছেন। বন্ধ রয়েছে রান্নার কাজ।

মোরেলগঞ্জ ও নিশানবাড়িয়া ইউনিয়নে ৭’শ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা পৌছে দিয়েছে নৌ বাহিনীর একটি দল। নৌ বাহিনীর সাব লেফটেনেন্ট জুয়েল চন্দ্র সরকার বলেন, খুলনা নেভাল কমান্ডারের পক্ষ হতে ক্ষতিগ্রস্ত ৭০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জরুরি ত্রাণ সহায়তা সম্পর্কে বলেন, সড়ক, মৎস্য, বিদ্যুৎ, বসতঘরসহ বিভিন্ন খাতে প্রায় ১৩ কেটি টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিক পর্যায়ে সরকারের তরফ থেকে ১৫০ প্যাকেট খাদ্য সহায়তা ও নগদ ৪৬ লাখ ৬৫ হাজার টাকা পাওয়া গেছে। যা সকল ইউনিয়নের চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থীদের মাধ্যমে বিতরণের কাজ চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31