IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছ
Home >> রাজনীতি >> সিলেটে ধর্ষণের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না: কাদের

সিলেটে ধর্ষণের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না: কাদের

ধূমকেতু নিউজউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সিলেটের এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় সরকারের অবস্থান অত্যন্ত কঠোর, অপরাধীদের বিচারের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি রোববার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা ও কৃষকদের মাঝে উন্নতমানের বীজ বিতরণ এবং বিভিন্ন হাসপাতালে মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

তিনি বলেন, সরকার নিজের দলের কর্মীদেরও অপকর্মের জন্য শাস্তি দিতে এতটুকুও কুণ্ঠিত নয়, সেটা বারবার প্রমাণ হয়েছে। দেশের মানুষ দেখেছে নিজ দলের সমর্থক বা নেতারাও অপরাধী হলে সরকার আইনগত ব্যবস্থা নিতে কোথাও কোনো বাধা দেয়নি। সিলেটের ঘটনার ব্যাপারেও আমি একই কথা বলতে চাই, সরকারের অবস্থা, শেখ হাসিনার অবস্থা এখানে অত্যন্ত কঠোর। কোনো অবস্থাতে অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। তাকে বিচারের আওতায় আনা হবে এটাই শেখ হাসিনার নির্দেশ।

পাবনার উপনির্বাচনে বিএনপি মাঠে না থেকে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, উপনির্বাচনে অংশগ্রহণ ছিল তাদের লোক দেখানো।

তিনি বলেন, সরকার দমন নীতিতে বিশ্বাস করে না, সরকার নিজের দলের কর্মীদের অপকর্ম করলেও ছাড় দেয় না ।

আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে তখন জনগনের মঙ্গলের জন্য কাজ করে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপি নেতারা বিরামহীনভাবে তাদের নেতা-কর্মীদেরকে গ্রেফতার, মিথ্যা মামলার ও কারান্তরীণ করছে বলে সরকারের বিরুদ্ধে অভিযোগ করছেন। আমরা মনে করি, এই অভিযোগ সরকারের বিরুদ্ধে বিএনপির চিরাচরিত মিথ্যাচার। বিএনপির কোনো কেন্দ্রীয় নেতাকে কোনো জেলা পর্যায়ের নেতাকে গ্রেফতার করা হয়েছে, জেলে দিয়েছে। আপনি বলুন মহাসচিব সাহেব।

ওবায়দুল কাদের বলেন, সরকার দমন নীতিতে বিশ্বাস করে না। আপনাদের সঙ্গে মানবিক আচরণ করছে। নিজের দলের নেত্রীকে জেলে রেখে একটা মিছিল আপনারা করতে পারেন না, সেখানে বেগম জিয়ার জামিনের মেয়াদ বাড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিতে মানবিকতার অনন্য নজির স্থাপন করেছেন। সেটা কি আপনারা ভুলে গেছেন? শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ না থেকে অবিরাম মিথ্যাচারের ফানুস উড়াচ্ছে বিএনপি। শিল্পাচার্য জয়নুলের আটকে পড়া গরুর গাড়ির মতো বিএনপির রাজনীতি এখন মিথ্যাচারের চোরাবালিতে আটকে আছে।

ওবায়দুল কাদের বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বলেন, রাজনীতির মাধ্যমে মানবকল্যাণই শেখ হাসিনার রাজনীতির দর্শন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31