ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় বীরমুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার জোহরের নামাজের পরে জানাজা শেষে তাকে তাকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়।
এতে ইউএনও নাজমুল হামিদ রেজা, থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলীসহ স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজন অংশগ্রহণ করেন।
এর পূর্বে তিনি দির্ঘ্যদিন অসুস্থ্য থেকে বুধবার রাতে উপজেলার মিছিরা গ্রামের নিজ বাসভবনে ৭০ বছর বয়সে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে সহ অনেক গুণাগ্রহী রেখে গেছেন।
তার মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ইউএনও নাজমুল হামিদ রেজা, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।



