IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> জাতীয় >> বিশেষ নিউজ >> লিড নিউজ >> চুয়াত্তরে পা রাখলেন বঙ্গবন্ধুকন্যা

চুয়াত্তরে পা রাখলেন বঙ্গবন্ধুকন্যা

ধূমকেতু নিউজ ডেস্ক : চুয়াত্তর বছরে পা রাখলেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ জন্মদিন, মাননীয় প্রধানমন্ত্রী।

এক বুক শোক চেপে বাংলার মানুষকেই আপন করেছেন শেখ হাসিনা। ভোট-ভাতের লড়াইয়ে বন্দি গণতন্ত্রকে মুক্ত করেছেন। বার বার হত্যার চেষ্টা হয়েছে, ভয় পাননি। শেখ হাসিনার হাত ধরেই উন্নয়নের পথে হাঁটছে বাংলাদেশ। রাষ্ট্রনেতা থেকে তিনি এখন বিশ্বনেতা।

গোপালগঞ্জের মধুমতিপাড়ের টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর জন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেসা মুজিবের বড় মেয়ে শেখ হাসিনার। 

সবার আদরের হাসু বাবাকে খুব বেশি কাছে পাননি। বাবা দেশের জন্য বেশিরভাগ সময়ই থাকতেন জেলে। আজিমপুর গার্লস স্কুল শেষ করে ইডেন কলেজ, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর। 

পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে আন্দোলনের উত্তাল সময়ে শেখ হাসিনাও থাকতেন মিছিলের সামনে। কলেজ শাখা ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য নাসরিন আহমাদ বলেন, শেখ হাসিনা যে পরিবারের মেয়ে তাতে তো অবশ্যই, না চাইলেও রাজনীতি তার রক্তের ভেতরে। যেখানে বাবাকে দেখেছেন এই বাংলার মানুষের জন্য, এই বাংলার মানুষের দাবিদাওয়ার জন্য, তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য তিনি থেকে থেকে খালি জেলেই যাচ্ছেন, থেকে থেকে তিনি নেই হয়ে যাচ্ছেন। সেই পরিবেশে না চাইলেও একজনের মধ্যে কিন্তু ওই ভাবধারা জন্ম নেয়।

দেশ স্বাধীন হলো। ষড়যন্ত্রের মুখে দাঁড়িয়ে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছেন জাতির পিতা। হঠাৎ পঁচাত্তরের কাল রাতে ঘাতকের বুলেটে রক্তাক্ত ৩২ নম্বর। ছোটবোন শেখ রেহানাকে নিয়ে বিদেশে থাকায় প্রাণে বাঁচেন তাঁরা দু’জন। নির্বাসিত জীবন। বাবা, মা, ভাইদের বিচার চাইতে পারেননি। 

১৯৮১ সালে পা রাখলেন দেশের মাটিতে। দাঁড়িয়ে ছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে। ভোট-ভাতের অধিকার আদায়ের সংগ্রামে বার বার কারাবরণ করেছেন। জঙ্গিদের বোমা-গ্রেনেড-বুলেট পিছু ছাড়েনি।

বন্দী গণতন্ত্রকে মুক্ত করে শেখ হাসিনার রাজনৈতিক দর্শনে বঙ্গবন্ধুর স্বপ্ন- ‘উন্নত বাংলাদেশ’। টানা ৩ মেয়াদে শেখ হাসিনার হাত ধরেই উন্নয়নযাত্রা। বিশ্বের কাছে সব সূচকেই বাংলাদেশ এখন মডেল।

শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন বলেন, সে কিন্তু বাংলাদেশের সব মানুষের সঙ্গে মাতৃসুলভ আচরণ করেন এবং তার কর্মীদের সঙ্গেও কিন্তু তিনি মাতৃসুলভ আচরণ করেন। কর্মীদেরকে মা হিসেবেই তিনি দেখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য নাসরিন আহমাদ বলেন, আমরা অত্যন্ত গর্ব ভরে দেখছি যে বঙ্গবন্ধুর যে কাজগুলো তিনি সমাপ্ত করে যেতে পারেননি, সেই কাজগুলো আজকে তাঁর বড় কন্যা শেখ হাসিনাই করে যাচ্ছেন।

পিতার নেত্বত্বের সম্মোহনী শক্তি কন্যা শেখ হাসিনার মাঝে। তাই তো বিশ্বনেতায় পরিণত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930