ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে করোনা মহামারির প্রার্দূরভাব বেড়ে যাওয়ায় জেলা প্রসাশন ও রাসিকের যৌথ সমন্বয়ে দেয়া বিকাল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলছে কঠোর বিধিনিষেধ। আর সরকারের তরফ থেকেও চলছে বিধি নিষেধ। আর এর মধ্যে রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দেয়া হয় টিসিবির পণ্য। এসব টিসিবির পণ্য কিনতে ক্রেতাদের দীর্ঘ লাইন, মানা হচ্ছেনা সামাজির দূরুত্ব, লাইনে দাড়ানো নিয়ে ঘটছে হাতাহাতির মতো ঘটনা।
বুধবার বেলা ১২টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে টিসিবির পন্য বিক্রির স্থানে যেয়ে দেখা যায় লম্বা লাইন, তাদের মধ্যে কেউ আবার মাস্ক বিহিন, গাদাগাদি করে একসাথে দাড়ানো, সাথে তীব্র রোদের তাপদাহে ক্রেতাদের জনমনে ক্লান্তি। এর মধ্যে মাঝে মধ্যেই একে অপরের সাথে লাইনে দাড়ানো নিয়ে কথা কাটাকাটি, হাতাহাতিও হয় তাদের মধ্যে।
পুলিশ প্রশাসনে কয়েকজন সদস্য এই লাইন সামাল দিতে হিমশিম খাচ্ছে। তারা বলছে- আমরা (পুলিশ) যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি এই রকম হাতাহাতি যেন না হয় এবং সামাজিক দুরত্ব যেন ঠিক থাকে তার জন্যও যথা সাধ্য চেষ্টা করে যাচ্ছি।


