ধূমকেতু প্রতিবেদক : পূর্ব শক্রতার জের ধরে রাজশাহী মহানগরীর ডাঁসমারী এলাকার জালাল উদ্দিন (৬০) নামের এক আওয়ামী লীগ নেতাকে হাসুয়ার কোপ দিয়ে জখম করেছে প্রতিপক্ষ বাবা-ছেলে। আহত ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মতিহার থানা আওয়ামী লীগের কৃষি বিসয়ক সম্পাদক।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর মতিহার থানাধীন ডাঁসমারী এলাকায়। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা জালাল ২ জনের জনের নাম উল্লেখ করে মতিহার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘটনা সম্পর্কে আওয়ামী লীগ নেতা জালাল বলেন, বৃহস্পতিবার বিকালে মোড়ের দিকে চা পান করতে যাচ্ছিলাল। ওই সময় একই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে আব্দুস সাত্তার ও তার ছেলে রিজন আমার উপর অতর্কিতভাবে হামলা করে। ওই সময় আমার মুখ চেপে ধরার চেষ্টা করলে আমি বাধা দিই। এসময় হাতের আঙ্গুলের আচোড় লাগায় আমি পড়ে যায়। ওই অবস্থায় হাসুয়া আমার পায়ে কোপ দিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। করোনা সংক্রমনের রুগী থাকায় ক্ষত স্থানে ব্যান্ডিস করে ছুটি দিয়ে দেন চিকিৎসকরা।
এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, মারামারির বিসয়টি শুনেছি। দুই পক্ষই অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


