IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> লিড নিউজ >> কঠোর লকডাউন রাজশাহীর মহাসড়কে, অলি-গলিতে নেই

কঠোর লকডাউন রাজশাহীর মহাসড়কে, অলি-গলিতে নেই

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ৭ দিনের ঘোষিত কঠোর লকডাউন চলাকালেও নানা অজুহাতে রাস্তায় ঘুরছে লোকজন। করোনা পরিস্থিতির ভয়াবহতাকে আমলে নিচ্ছে না তারা। নানা অজুহাতে ঘরের বাইরে বের হচ্ছেন। ব্যাক্তিগত গাড়ি অথবা রিকশা নিয়ে ঘুরছেন। অনেকে অলি-গলির মধ্যে থাকা দোকানে বসে আড্ডা দিচ্ছেন।

শনিবার লকডাউনের প্রথম দিনেই নগরীর তালাইমারী ট্রাফিক মোড়, কাজলা বিনোদপুর এলাকায় গিয়ে দেখা যায়, ফাঁকা রাস্তায় লোকজন ঘুরে বেড়াচ্ছেন। কেউ রিকশা নিয়ে বের হয়েছেন, কেউ প্রাইভেট কার নিয়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখে পড়লে তারা নানা অজুহাত দেখাচ্ছেন। কেউ বলছেন বাজার করতে বের হয়েছি, কেউ বলেন ওষুধ কিনতে, কেউ রুগী দেখতে, কেউ লাশ দেখতে আবার কেউ যাচ্ছে রুগীর খাবার দিতে। নগরীর বিভিন্ন দোকানপাট বন্ধ থাকলেও রাস্তায় প্রাইভেট কার এবং ব্যাটারী চালিত অটোরিক্সা চলতে দেখা গেছে অসংখ্য। তবে মুল সড়ক দিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশের বাধার মুখে পড়ে ঘুরিয়ে দিলে তারা বিকল্প অলি-গলির রাস্তা দিয়ে চলাচল করছেন। রাস্তায় গাড়ি চলাচল এবং লোকজন বাইরে বের হওয়া ঠেকাতে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের চেকপোস্ট রয়েছে। কিন্তু তাতেও কাজ হচ্ছে না। পুলিশরা পড়েছেন বিপাকে।

জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার জোনের এসি একরামুল হক বলেন, মূল সড়কে লোকজনের চলাচল এবং ছোটখাটো যানবাহন নিয়ন্ত্রণ করা গেলেও পাড়া-মহল্লায় বের হওয়া মানুষদের নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। চেকপোস্ট এড়িয়ে তারা অলি-গলির রাস্তা দিয়ে এখান ওখানে যাচ্ছে। মূল রাস্তায় কাউকে ধরা হলে তারা নানা অজুহাত দাঁড় করাচ্ছেন। কেউ বলে বাজার করতে বের হয়েছি, কেউ বলেন ওষুধ কিনতে, কেউ রুগী দেখতে, কেউ মরা দেখতে আবার কেউ যাচ্ছে রুগীর খাবার দিতে ইত্যাদি ইত্যাদি।

জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক স্যারের নির্দেশক্রমে কঠোর লকডাউনরে শুরু থেকেই তালাইমারী, বিনোদপুরসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চেকপোষ্ট বসানো হয়েছে। মূল সড়ক দিয়ে শুধুমাত্র জরুরী পণ্যবাহী ট্রাক, এ্যাম্বুলেন্স, খাদ্যদ্রব্য সরবারাহের গাড়ী চলতে দেওয়া হচ্ছে। কিছু মানবিক বিষয় থাকে, সেটাও দেখতে হয়।

কেউ হাসপাতালে যাওয়ার কথা বলছেন, কেউ ওষুধ কেনার কথা বলছেন। তবে কিছু মানুষ এ সুযোগকে কাজে লাগিয়ে অযথাই রাস্তায় ঘোরাফেরা করছেন।

মূল সড়কগুলো ছাড়া অলিগলিতেও দেখা গেছে জটলার দৃশ্যের বিষয়ে ওসি বলেন, অলিগলির রাস্তাগুলোতে মানুষ যাতে বের না হয় সেজন্য পুলিশের টহল বাড়ানো হয়েছে। তবে টহল পুলিশ চলে গেলে আবারও তারা বেরিয়ে জটলা করছে। এছাড়াও রাস্তায় বের হওয়ার জন্য মানুষ নানা কৌশল ব্যবহার করছেন। কেউ গাড়ির সামনে জরুরী ওষুধ সরবরাহের ব্যানার লাগিয়ে বের হচ্ছেন। কেউ পকেটে প্রেসক্রিপশন নিয়ে বের হচ্ছেন। আমরা যখন আটকে জিজ্ঞেস করি, তারা বলেন ওষুধ কিনতে যাচ্ছি। তখন তো বলার কিছু থাকছে না। তবে আমাদের কাছে সন্দেহজনক মনে হলে আইনগত ব্যবস্থা নিচ্ছি। কাউকে ফিরিয়ে দিচ্ছি তারপরও মানুষ সচেতন হচ্ছেন না।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১০ জুন) রাতে সার্কিট হাউসে রাজশাহী মহানগরীতে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিটি কর্পোরেশন এলাকায় সর্বাত্মক কঠোর লকডাউনের ঘোষণা দেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর। এরপর প্রজ্ঞাপন জারী করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শুক্রবার (১১ জুন) বিকেল ৫টা থেকে ১৭ জুন রাত ১২টা পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শপিং মল, দোকান, রেস্তোরাঁ বন্ধ থাকবে। তবে ওষুধ, কাঁচাবাজার, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন ও সৎকারের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান এই লকডাউনের আওতাবহির্ভূত থাকবে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই বিধিনিষেধ চলাকালে বাস, ট্রেনসহ কোনো ধরনের যানবাহন রাজশাহী মহানগরে প্রবেশ করতে পারবে না এবং রাজশাহী মহানগর থেকে বের হতে পারবে না। তবে আমসহ কৃষিপণ্য, খাদ্যসামগ্রী পরিবহন, রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্স ও জরুরী সেবাদানকারী পরিবহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। জনসমাবেশ হয় এমন কোন অনুষ্ঠান যেমন, বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক পার্টি, রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও সব ধরনের পর্যটনস্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। এসব বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31