IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> দলের বিভেদ ভুলে সংগঠিত হতে বললেন ফখরুল

দলের বিভেদ ভুলে সংগঠিত হতে বললেন ফখরুল

ধূমকেতু নিউজ ডেস্ক : দলের ভেতরে ভুল বোঝাবুঝি ও বিভেদ দূর করতে বিএনপির নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার টঙ্গিতে সালাহ উদ্দিন সরকারের বাসাভবনে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এব ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নেতা কর্মীদেরকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, আমরা নিজেদেরকে পুরোপুরি সংগঠিত করে ফেলি। আর নিজেদের ভুল বোঝাবুঝি, বিভেদগুলো দূর করি। আর ঐক্যবদ্ধ হয়ে জনগণকে একত্রিত করে এই দানবকে সরিয়ে সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে মধ্য দিয়ে যেন জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে পারি, সেজন্য কাজ করি।

জনগণের কাছে আওয়ামী লীগের অন্যায় টিকে থাকতে পারবে না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, জনগণের উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে তারা ভেসে যাবে। এর মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন শুরুর কথা উল্লেখ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এছাড়া গণতান্ত্রিক আন্দোলন হবে না। তাই খালেদা জিয়ার মুক্তির আন্দোলন দিয়েই আমাদেরকে গণতন্ত্রের মুক্তির আন্দোলন শুরু করতে হবে।

বর্তমান সংকটময় অবস্থার পরিবর্তন বিএনপিকেই করতে হবে মন্তব্য করে ফখরুল বলেন, ‘অন্য কেউ এসে আমাদেরকে করে দিয়ে যাবে না। তাই বিএনপিকে দায়িত্ব নিতে হবে। আজকে যখন ক্রাইসিস, রাজনৈতিক সংকট, আমাদের সবকিছু নিয়ে চলে যাচ্ছে, তখন আমাদেরকেই ঘুরে দাঁড়াতে হবে এবং শক্ত হয়ে দাঁড়াতে হবে।

জেলা সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31