IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্ক
Home >> লাইফস্টাইল >> হাঁটু ব্যথা দূর করার সবচেয়ে সহজ উপায়

হাঁটু ব্যথা দূর করার সবচেয়ে সহজ উপায়

ধূমকেতু নিউজ ডেস্ক : সাধারণত বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। তাই বলে কম বয়সীরাও কিন্তু ঝুঁকিমুক্ত নন। হাঁটু ব্যথায় ভুগতে পারেন যেকোনো বয়সীই। এই রোগের পেছনে রয়েছে নানা কারণ। তবে সব সময় ওষুধ খাওয়াও কাজের কোনো কথা নয়। এতে অনেক সময় পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। ঘরোয়া কিছু উপায়ে মিলতে পারে এই সমস্যার সমাধান। চলুন জেনে নেয়া যাক-

হাঁটুতে ব্যথা শুরু হলে ধৈর্যহারা হবেন না। প্রথমে একটি পরিষ্কার তোয়ালেতে তিন-চার টুকরো বরফ জড়িয়ে নিন। এবার হাঁটুর ঠিক যে স্থানে ব্যথা হচ্ছে, সেখানটাতে ১০-১৫ মিনিট চেপে ধরে রাখুন। ধীরে ধীরে ব্যথা কমে আসবে। আরাম পাবেন দ্রুতই।

হাঁটু ব্যথায় বরফের মতোই আরেকটি উপকারী উপায় হলো গরম পানি। হাঁটু ব্যথা হলে সহনীয় গরম পানির মধ্যে ১০-১৫ মিনিট হাঁটু ডুবিয়ে রাখুন। হট ওয়াটার ব্যাগও ব্যবহার করতে পারেন। এভাবে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন। উপকার মিলবে।

Pain-1

কিছু খাবার রয়েছে যা হাঁটু ব্যথা তাড়াতে সাহায্য করে। দু’কাপ দুধের সঙ্গে এক টেবিল চামচ বাদাম, আখরোটের গুঁড়া ও সামান্য হলুদের গুঁড়া ভালোভাবে ফোটাতে হবে, যতক্ষণ না মিশ্রণের পরিমাণ অর্ধেক হচ্ছে। টানা দু’মাস দিনে একবার এই দুধ খেয়ে যেতে হবে। এতে ব্যথা থেকে মুক্তি মিলবে।

বাড়িতে নিশ্চয়ই অলিভ অয়েল রয়েছে? এটিও আপনার হাঁটু ব্যথা দূর করার অন্যতম উপাদান। ৩-৪ চামচ অলিভ অয়েল গরম করে ব্যথার জায়গায় আলতো হাতে ১০-১৫ মিনিট মালিশ করুন। দিনে দুই থেকে তিনবার করতে হবে। এতে করে হাঁটু ব্যথা থেকে মুক্তি মিলবে সহজেই।

Pain-2

আদার উপকারিতার কথা কারও অজানা নয়। এটি কাজ করে হাঁটু ব্যথা দূর করতেও। প্রতিদিন চায়ের সঙ্গে আদা মিশিয়ে খান। উপকার পাবেন।

শরীরচর্চা যদিও শরীরের জন্য উপকারী কিন্তু যাদের হাঁটু ব্যথা আছে, তারা কঠিন কোনো শরীরচর্চা করবেন না। হালকা কোনো শরীরচর্চা করুন। এটিই আপনার শরীরের জন্য বেশি উপকারী হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031