IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> বিঘায় ৪৩ মণ ধান উৎপাদন করলো কুষ্টিয়ার কৃষক মিলন

বিঘায় ৪৩ মণ ধান উৎপাদন করলো কুষ্টিয়ার কৃষক মিলন

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : নিজের উদ্ভাবিত নতুন জাতের ধান চাষ করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার কৃষক মিলন হোসেন। এক বিঘা জমিতে ধান পেয়েছেন ৪৩ মণ। তার সফলতা দেখে এ ধানের বীজ সংগ্রহে দূর-দূরান্ত থেকে আসছেন অনেকে। একই সঙ্গে এ বীজ গবেষণাগারে পাঠিয়েছে কৃষি বিভাগও।

মিলন হোসেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চক গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন ছোট মুদি দোকানি। একইসঙ্গে আধুনিক চাষাবাদে রয়েছে তার ব্যাপক আগ্রহ। গতানুগতিক কৃষির পরিবর্তে নতুন জাতের এ ধান উৎপাদনে তিনি সাফল্য পেয়েছেন । লাভজনক হওয়ায় তার দেখা দেখি এলাকার অনেকেই এখন নতুন এ জাতের ধান চাষের জন্য আগ্রহ দেখাচ্ছেন।

কৃষক মিলন হোসেন জানান, তিন বছর আগে তিনি ব্রি ধান-৫১ জাতের ধান চাষ শুরু করেন। সে সময় তার জমিতে ভিন্ন ধরনের এক গোছা ধানের গাছ দেখা যায়। অন্য গাছের তুলনায় গাছগুলো বেশ শক্ত, লম্বা ও মোটা। তিনি গাছগুলোকে তুলে ফেলে না দিয়ে অন্য ধানের সঙ্গে রেখে দেন। পরে দেখেন ওই গোছার শীষে অনেকগুলো ধান। তখন তিনি সে ধানগুলোকে আলাদা করে কেটে রেখে দেন। পরবর্তীতে সে ধানগুলো আলাদা করে চারা দিয়ে অল্প কিছু জমিতে চাষ করেন। পরের বছর সেখান থেকে বীজ সংগ্রহ করে পুনরায় দুই বিঘা জমিতে এ ধানের চাষ করেন।

এ ধানের জাতের বৈশিষ্ট্য উল্লেখ করে তিনি জানান, অন্য ধানের মতোই এ ধানের চাষ পদ্ধতি। আউশ, আমন ও বোরো তিন মৌসুমেই এ ধানের চাষ করা যায়। গাছের উচ্চতা অন্য ধানের তুলনায় বেশি। গাছগুলো শক্ত হওয়ায় হেলে পড়ে না। আর এক একটি ধানের শীষে ৭০০-৭৫০টি করে ধান হয়। সাধারণ ধানের তুলনায় ছয় গুণ বেশি। ফলে এর উৎপাদনও অনেক বেশি। রোগ ও পোকামাকড়ের হার তুলনামূলক কম। এছাড়া চাল খুব চিকন এবং ভাতও খেতে খুব সুস্বাদু।

ধানের নামকরণ সম্পর্কে তিনি জানান, যেহেতু এ ধানের কোনো নাম নেই তাই তিনি তার মেয়ের নামোনুসারে এ ধানের নাম রেখেছেন ‘ফাতেমা ধান’।

মিলন হোসেন জানান, এ বোরো মৌসুমে তিনি এক বিঘা জমিতে ৪৩ মণ ধান পেয়েছেন। যেহেতু এ ধান ইতোপূর্বে কেউ চাষ করেননি। তাই আশপাশের এলাকার চাষিরা এসে বীজ হিসেবে এইধান কিনে নিয়ে যাচ্ছেন। তিনি ৩০০ টাকা কেজি দরে এ ধান বিক্রি করছেন। প্রায় পাঁচ লাখ টাকার ওপরে তিনি ধান বিক্রি করেছেন।

এ ধান আরও উন্নত করে কৃষকদের হাতে হাতে পৌঁছে দিতে সরকারের কাছে দাবি জানান তিনি।

একই এলাকার কৃষক সাইদুল জানান, ‘আমরা যেসব ধান চাষ করি তার তুলনায় এ ধানের ফলন তিনগুণ বেশি। আমরা চাই সরকারিভাবে এ ধান কৃষকের হাতে হাতে পৌঁছে দেয়া হোক।’

কৃষক সেলিম হোসেন জানান, অনেক ফলন হচ্ছে শুনে তিনি কৃষক মিলনের এ ধান দেখতে এসেছেন। মিলনের কাছ থেকে বীজ সংগ্রহ করেছেন। আগামীতে তিনি এ ধান চাষ করবেন।

কুষ্টিয়া জেলা উপসহকারী কৃষি কর্মকর্তা নাঈম হোসেন বলেন, ‘সাধারণত প্রতিটি ধানের শীষে ১৫০-১৬০টি করে দানা থাকে। কিন্তু কৃষক মিলনের উদ্ভাবিত এই ধানের প্রতিটি শীষে ৭০০-৭৫০টি করে দানা হয়েছে। ধানের ফলন বিঘা প্রতি ৪০-৫০ মণও হতে পারে।’

মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ বলেন, ‘কৃষক মিলন নিজের চেষ্টায় ব্রি ধান-৫১ জাতের মধ্য থেকে কয়েকটা ধানের গোছা সংগ্রহ করে নতুন এ জাত উদ্ভাবন করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে কৃষকদের আধুনিক ধান চাষে উদ্বুদ্ধকরণ ও প্রশিক্ষণ দিয়েছি। এরইমধ্যে আমরা কৃষক মিলনের উদ্ভাবিত এ ধানের নমুনা সংগ্রহ করেছি। একইসঙ্গে আগামীতে এ ধানের বিস্তার লাভ করবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031