IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে করোনা রোগীদের জন্য রেড ক্রিসেন্টের ফ্রি এ্যাম্বুলেন্স সেবা চালু

চাঁপাইনবাবগঞ্জে করোনা রোগীদের জন্য রেড ক্রিসেন্টের ফ্রি এ্যাম্বুলেন্স সেবা চালু

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ফ্রি এ্যাম্বুলেন্স সেবা চালু হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সারাদেশের অধিক ঝুঁকিপূর্ণ ও সংক্রমিত এলাকার ৫ জেলায় এই সেবা চালুর অংশ হিসেবে বিনামূল্যে এই সেবার উদ্বোধন করা হয়।

শনিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে এর উদ্বোধন করা হয়। এই সেবার আওতায় বিনামূল্যে ২৪ ঘন্টা সেবা পাবে করোনা আক্রান্ত রোগীরা।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের যুব প্রধান সুমাইয়া ইসলাম জানান, সারাদেশে করোনার দ্বিতীয় ধাক্কায় সীমান্তবর্তী বেশ কয়েকটি জেলা কঠিন পরিস্থিতির মধ্যে দিন পার করছে। এসব জেলায় অনেকেই অর্থাভাবে এ্যাম্বুলেন্স সেবা নিতে পারে না। তাই দেশের ৫টি জেলায় বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা চালু করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জেও দেয়া হয়েছে একটি এ্যাম্বুলেন্স।

রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান সুমাইয়া ইসলাম আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল থেকে ২৪ ঘন্টা সেবা নিতে পারবেন করোনা রোগীরা। এ্যাম্বুলেন্স সেবা পেতে যোগাযোগ করতে হবে সদর হাসপাতালে থাকা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের সাথে। এ উপলক্ষে দিনরাত ২৪ ঘন্টা দুইজন রেড ক্রিসেন্টের সদস্য হাসপাতালে উপস্থিত থাকবে। এছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের যুব প্রধান সুমাইয়া ইসলাম (০১৭৬৩৭২৬৬১৯) ও ডেপুটি লিডার-২ আব্দুল কাদের জীলানি (০১৭৬৭৩৫৮১৫০) যোগাযোগ করলেও মিলবে এ্যাম্বুলেন্স সেবা।

হাসপাতালে এ্যাম্বুলেন্স সেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এম.এ মাতিন, ডা. ফাহাদ আকিদ রেহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সেক্রেটারী আলহাজ্ব আশিক আহমেদ ফারুক, কার্যনির্বাহী সদস্য আব্দুর রাকিব, যুব প্রধান সুমাইয়া ইসলামসহ রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31