IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে ঘর পেলেন আরও ৭৫ গৃহহীন পরিবার

নিয়ামতপুরে ঘর পেলেন আরও ৭৫ গৃহহীন পরিবার

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে ২য় পর্যায়ে প্রাধানমন্ত্রীর উপহার ঘর পেলেন আরো ৭৫টি ভূমি ও গৃহহীন পরিবার। রোববার ২০ জুন প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে ঘরগুলো হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা।

২০ জানুয়ারী রোববার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল উদ্বোধন করেন। তার পূর্বে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি তাঁর নির্বাচনী এলাকা নিয়ামতপুর, পোরশা, সাপাহার উপজেলার সঙ্গে ভার্চুয়াল এ যোগ দিয়ে বক্তব্য রাখেন।

জাতীর পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুজিববর্ষে ‘‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা”- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ লাখ ১৮ হাজার ৩৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের ঘটনা বিশ্বে এটাই প্রথম।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম পর্যায়ে গত ২৩ জানুয়ারী সর্বমোট ৬৯ হাজর ৯০৪টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান করেন। ২য় পর্যায়ে ২০ জুন আরো ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিয়ামতপুর উপজেলায় ৭১টি ‘‘ক” শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ১ম পর্যায়ে পুনর্বাসন করা হয়েছে। ২য় পর্যায়ে ৭৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হলো।

ভূমিহীন ও গৃহহীন পরিবারদের হাতে গৃহ ও জমির দলিল হস্তান্তর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার, অফিসার ইন চার্জ হুমায়ন কবির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবসহ সকল ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন সরকারী দপ্তরের অফিসারবৃন্দ।

উল্লেখ্য, নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নে ২০টি, চন্দননগর ইউনিয়নে ৬টি, নিয়ামতপুর সদর ইউনিয়নে ২৬টি, রসুলপুর ইউনিয়নে ১০টি, পাড়ইল ইউনিয়নে ৪টি, শ্রীমন্তপুর ইউনিয়নে ৪টি এবং বাহাদুরপুর ইউনিয়নে ৫টি ভূমি ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31