ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোরে মুজিববর্ষের উপহার ঘর পেলেন ১০৫ গৃহহীন পরিবার। রোববার সকাল ১০ টায় তানোর উপজেলা পরিষদ অডিটরিয়ামে গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আব্দুল জলিল। তিনি উপকার ভোগী গৃহহীনদের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন।
তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, রাজশাহী জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা আমিনুল হক।
তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান, তানোর পৌর মেয়র ইমরুল হক, মুন্ডমালা পৌর মেয়র সাইদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, তানোর সাব রেজিষ্টার রওশন আরাসহ ৭ টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় সাংবাদিকরা।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে সারাদেশে নির্মিত ২য় পর্যায়ের ৫৩হাজার ৩৪০ টি ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন।


