IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মহাদেবপুরে করোনায় আরও একজনের মৃত্যু

মহাদেবপুরে করোনায় আরও একজনের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মোশাররফ হোসেন মাস্টার (৭০)। তিনি উপজেলার হাতুড় ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। এনিয়ে এই উপজেলায় করোনায় সাতজনের মৃত্যু হলো।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৬ জুন মোশাররফ মাস্টার অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরদিন তার অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। গত ১৯ জুন দিবাগত রাতে তার নমুনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, রোববার (২১ জুন) এখানে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৩১ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার সিএইচসিভি নাজমুল হুদা। তার বাড়ি মহাদেবপুর উপজেলা সদরের লিচুতলায়। এছাড়া শনিবার (২০ জুন) সকাল ৮টা থেকে রোববার (২১ জুন) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় এই উপজেলায় ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিজেন টেস্টে চারজন ও পিসিআর ল্যাবে টেস্টে ১৭ জন শনাক্ত হয়। এনিয়ে এই উপজেলায় করোনায় আক্রান্ত হলেন মোট ৩১৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২০৪ জন। বর্তমানে আক্রান্ত রয়েছেন ১০৩ জন।

নতুন করে আক্রান্তরা হলেন, করোনায় মৃত মোশারফ মাস্টারের স্ত্রী সাহেরা বিবি (৪৫), মহাদেবপুর উপজেলা সদরের মধ্যবাজারের আব্দুর রশিদের ছেলে জুয়েল রানা (২৭), মহাদেবপুর লিচুবাগানের ইউনুস আলীর ছেলে সাইদুর রহমান (৩৬), একই এলাকার মৃত আইয়ুব হোসেনের স্ত্রী রওশন আরা বেগম (৭০), তার মেয়ে কামরুন্নাহার (৪৭), মহাদেবপুর কৃষি অফিসের স্টাফ মৃত হরেন্দ্রনাথের ছেলে আশুতোষ সরকার (৫৪), মহাদেবপুর মৌসুমী এনজিওর কর্মী অশি^নি কুমারের ছেলে রনজয় কুমার (৩৪), মহাদেবপুর আশ্রয় এনজিওর কর্মী আব্দুল কাদেরের ছেলে সাইফুল ইসলাম (৩২), মহাদেবপুর দুলালপাড়ার বিমান চন্দ্রের ছেলে টুটুন কুমার (৩২), মহাদেবপুর সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের আলীম উদ্দিনের ছেলে বাবলু (৪৮), একই গ্রামের মহির উদ্দিনের স্ত্রী নাসিমা বেগম (৪০), সিরাজ উদ্দিনের স্ত্রী রাবেয়া বেগম (৪২), চকগোবিন্দ গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী রেশমা খাতুন (৩০), চাঁন্দাশ ইউনিয়নের ল²ীপুর গ্রামের মোজাফ্ফর হোসেনের স্ত্রী শাহনাজ পারভীন (৪৫), তার ছেলে সোহেল রানা (৩০), হাজরাপুকুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জুলহাজ উদ্দিন (২৭), এনায়েতপুর ইউনিয়নের দেবরপুর গ্রামের শরিফ উদ্দিনের ছেলে খোরশেদ আলম (৩০), খুন্তি গ্রামের বিপেন বর্ম্মণের মেয়ে বৃষ্টি রাণী (১৮), রোদইল গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৫০), ভীমপুর ইউনিয়নের স্বরসতিপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (৪০), পাতনা গ্রামের শরিফুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৪৪), চেরাগপুর গ্রামের আজিপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে আসলাম আলী (২৫) ও রাইগাঁ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে রাজু আহমেদ (২৬)।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31