IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নওগাঁয় একদিনে আক্রান্ত ২২১, মৃত্যু বেড়ে ৭০

নওগাঁয় একদিনে আক্রান্ত ২২১, মৃত্যু বেড়ে ৭০

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় বেড়েই চলেছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। একদিনে ২ জনের মৃত্যুসহ আক্রান্ত হয়েছে ২২১ জন। জেলায় এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭০ জনে। এরপরও মানুষ মানছে না স্বাস্থ্যবিধি। আক্রান্তের হার ২৮ দশমিক ৪০ শতাংশ। মৃতদের মধ্যে ১ জন নওগাঁ শহরের এবং অন্যজন বদলগাছি উপজেলার।

বুধবার সকাল ৮টা থেকে বৃহষ্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় এ আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটে। সিভিল সার্জন অফিসের কন্ট্রোলরুম সূত্রে এই তথ্য জানানো হয়েছে। নওগাঁ’র ডেপুটি সিভিলসার্জন ডাঃ মঞ্জুর-এ-মোর্শেদ স্বাক্ষরিত রিপোর্টে জানানো হয়েছে ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ২২১ ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। নওগাঁ আধুনিক সদর হাসপাতালে ২৩৭ ব্যক্তির এ্যন্টিজেন পরীক্ষা করে ৪৯ ব্যক্তির শরীরে এবং রাজশাহী মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ৫৫১ ব্যক্তির নমুনা পরীক্ষা করে ১৭২ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

উপজেলা ভিত্তিক করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা হচ্ছে সদর উপজেলায় ৭৫ জন, রানীনগর উপজেলায় ১১ জন, আত্রাই উপজেলায় ৩ জন, মহাদেবপুর উপজেলায় ৩২ জন, মান্দা উপজেলায় ১৪ জন, বদলগাছি উপজেলায় ৫ জন, পত্নীতলা উপজেলায় ১৬ জন, ধামইরহাট উপজেলায় ১৪ জন, নিয়ামতপুর উপজেলায় ২৫ জন, সাপাহার উপজেলায় ১৩ জন এবং পোরশা উপজেলায় ১৩ জন। শনাক্তের হার ২৮ দশমিক ৪০ শতাংশ। জেলায় এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৩৯৫৭ জন। এই ২৪ ঘন্টায় জেলায় সুস্থ্য হয়েছেন ৬৭ জন এবং সর্বমোট সুস্থ্য হয়েছেন ২৬৫৫ জন।

বর্তমানে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা রয়েছে ১ হাজার ৩শ ২ জন। এদের মধ্যে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল এবং জেলার অন্য ১০টি উপজেলা হাসপাতালে ৫২ জন রোগি চিকিৎসাসেবা গ্রহণ করছেন। বাঁকী আক্রান্ত রোগিরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্ব স্ব বাড়িতে থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছেন।

এ সময় নতুন করে কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ৩৮১ জনকে এবং এ পর্যন্ত সর্বমোট কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ২৬ হাজার ৭শ ১৭ জনকে। নতুন করে কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১২৯ জনকে এবং সর্বমোট ছাড়পত্র দেয়া হয়েছে ২৩ হাজার ৬ জনকে। বর্তমানে প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেনটাইনে রয়েছেন ৩ হাজার ৭শ ১১ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31