ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) র’ নিরাপত্তা কর্মী আনসারদের থাকার জন্য আবাসিক ব্যারাক নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্তরের ইউএনও’র পুরাতন বাসভবনের পাশে এই ব্যারাক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম প্রমূখ।
১৪ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে ইউএনওর নিরাপত্তা কর্মীদের জন্য এই আবাসিক ব্যারাক ভবন নির্মাণ করা হচ্ছে। এই ব্যারাকে ১৫ জন আনসারদের জন্য আবাসিক সুব্যবস্থা থাকবে। সাথে থাকবে একটি অস্ত্রাগার। ভবনটি নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছেন মেসার্স এম আর ট্রেডার্স নামের নাওগাঁর একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে স্বত্ত¡াধিকারী রকিবুল ইসলাম।


