ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: প্রকল্প ফেইজ-৩ এর আওতায় বিষয় ভিত্তিক অভিজ্ঞদের ও বিশেষজ্ঞদের সথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার নারী রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে সোমবার সকাল ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে খাঁন ফাউন্ডেশানের আয়োজনে উপজেলা ভাইস চেয়ারম্যান কল্পনা আক্তার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হাসান আলী, নওগাঁ জেলার যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ফেন্সি চৌধুরী, বদলগাছী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সানজাদ রয়েল সাগর, উপজেলা আওয়ামী লীগের রাজনৈতিক নেতা প্রভাষক নজরুল ইসলাম, বাবর আলী, খাঁন ফাউন্ডেশানের জেলা কর্মসূচী সমন্বয়কারী মাসুদুর রহমান, কর্মসূচীর জেলা কর্মকর্তা নুরুজ্জামন বুলবুল ও উপজেলা সমন্বায়কারী আরিফা খাতুন প্রমূখ।


