IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কাদের মির্জার কার্যালয়ে আ’লীগ পদপ্রত্যাশীদের ভিড়!

কাদের মির্জার কার্যালয়ে আ’লীগ পদপ্রত্যাশীদের ভিড়!

ধূমকেতু নিউজ ডেস্ক : নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি পরিবর্তনের আভাস পেয়ে পদপ্রত্যাশীরা বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সঙ্গে দেখা করার ‘হিড়িক’ পড়েছে।

জানা গেছে, বুধবার সকালে দেখা করেছেন নোয়াখালী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ খান সোহেল এবং রাতে সপরিবারে দেখা করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন।

এ দুইজন জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে পদপ্রত্যাশী এবং স্থানীয় পর্যায়ে আলোচনায়ও আছেন। বর্তমানে এ পদে আছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

এছাড়াও জেলা কমিটিতে পদপ্রত্যাশীরা কাদের মির্জার অফিস ও বাসায় দেখা করে দেন-দরবার করছেন বলে আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়।

অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোয়াখালীর অপরাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল আছেন। তিনি যেটা ভালো মনে করবেন আমরা সেটাই মেনে নেব। কাদের মির্জা অপরাজনীতি বিরুদ্ধে সোচ্চার, তাই উনার সঙ্গে মাঝে মাঝে দেখা করি।

নোয়াখালী পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান সোহেল বলেন, আমরা দীর্ঘদিন নোয়াখালীর অপরাজনীতির বিরুদ্ধে সংগ্রাম করে আসছি। কাদের মির্জা ভাই ওই অপরাজনীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় উনাকে সমর্থন জানিয়েছি। তাই ঢাকা আসার পথে বুধবার সকালে তার সঙ্গে বসুরহাটে সাক্ষাত করেছি।

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নিজ জেলা নোয়াখালীতে দীর্ঘদিন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি নাই। ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বর্তমান কমিটি পরিবর্তনের দাবি করে আসছেন।

এর আগে, ২০১৯ সালের ২০ নভেম্বর নোয়াখালী স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগের কমিটির সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিমকে সভাপতি ও সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31