ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গত ২৪ ঘন্টা আরো ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্টে নতুন ২ জনের ও রামেক পিসিআর ল্যাবে পাঠানো নমুনার ৩৬ জনের মধ্যে ৮ জনের পজিটিভ রিপোর্ট আসে।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা মনিটরিং কর্মকর্তা ডা. হাসান আলি জানান, উপজেলায় করোনার দ্বিতীয় ঢেউয়ে মোট ৪১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৩৬ জন, চিকিৎসা নিচ্ছে ১৭৭ জন ও এখন পর্যন্ত মারা গেছেন ৫ জন।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news