IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ঐক্যের ডাক মাহমুদুর রহমানের

ঐক্যের ডাক মাহমুদুর রহমানের

মাহমুদুর রহমান মান্না

মাহমুদুর রহমান মান্না। ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের কোথাও করোনার ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা নেই। আইসিইউ বেড, অক্সিজেন, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা, করোনা পরীক্ষার কিট এমনকি সাধারণ বেড পর্যন্ত নেই। গত বছরের অভিজ্ঞতা থেকে ন্যূনতম কোনো শিক্ষা নেয়নি স্বাস্থ্য বিভাগ। ক্ষমতাসীন সরকারের সেই স্বদিচ্ছাই নেই। অক্সিজেনের অভাবে মানুষ মারা গেলেও সরকার মানুষের জীবন নিয়ে তামাশা করছে। দেশে স্বাস্থ্যসেবার এ বেহাল অবস্থার জন্য ক্ষমতাসীন সরকার শতভাগ দায়ী।

এসব অভিযোগ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার।তিনি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে পুনঃগঠনের দাবি জানান। একইসঙ্গে দেশের মানুষকে বাঁচাতে সরকারকে অপসারণের কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন মান্না।

বুধবার নাগরিক ঐক্য আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মান্না বলেন, রাজধানী থেকে শহর ছাড়িয়ে গ্রামেও সংক্রমণ ছড়িয়ে বিভীষিকাময় এক পরিস্থিতি তৈরি হয়েছে। অক্সিজেনের অভাবে চোখের সামনে মানুষ মারা যাচ্ছে। কথিত লকডাউনে কয়েক কোটি মানুষ অনাহারে, অর্ধাহারে দিন কাটাচ্ছে। তিন মাসে একজন মানুষ গড়ে চাল পেয়েছেন ২.৬২ কেজি। আর তিন মাসে একজন মানুষ গড়ে আর্থিক সাহায্য পেয়েছেন ২০.৫৮ টাকা। এগুলো তামাশা আর কিছু না। সার্বিকভাবে ক্ষমতাসীন সরকার করোনা প্রতিরোধে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, স্বাস্থ্য খাতের চরম অব্যবস্থাপনা, দুর্নীতি, বিপর্যয়ের মধ্যে দেশের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য দু’বেলা খাবার নিশ্চিত করার ব্যাপারে অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদাসীনতা; শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পাঁয়তারা; সব ক্ষেত্রে জনবিচ্ছিন্ন সরকার প্রমাণ করেছে যে, তারা জনগণের সরকার নয়। তাদের কাছে এই দেশের মানুষ নিরাপদ নয়।

মান্না বলেন, কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) অধিকাংশ জরুরি চিকিৎসা উপকরণেরই মজুদ এখন শেষ। বর্তমানে সিএমএসডিতে কোনো হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা, রেমডিসিভির ইনজেকশন, কোভিড-১৯ টেস্টিং কিট ও ভেন্টিলেটর নেই। অক্সিজেন সিলিন্ডারের মজুদ আছে মাত্র পাঁচ হাজার। অথচ এসব সরঞ্জাম ও উপকরণের সংস্থান করতে পারেনি সিএমএসডি।

তিনি বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে এই চরম সংকট মোকাবিলা করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে এই সরকারের পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন করে এই ভয়াবহ সংকট মোকাবিলা করার দাবি জানাচ্ছি। সেইসঙ্গে দখলদার সরকারকে উৎখাত করে আপৎকালীন জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দেশের সব বিরোধী রাজনৈতিক শক্তি, সামাজিক সংগঠন, বুদ্ধিজীবী, পেশাজীবী সংগঠন এবং সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

মান্না অভিযোগ করে বলেন, দুই অনুষ্ঠানের প্রভাবে দেশ আজ বিপর্যস্ত। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান জাঁকজমকভাবে পালন করার মধ্য দিয়ে জাতিকে ভয়ঙ্কর ঝুঁকির সামনে ফেলে দিয়েছিল। যার খেসারত দিচ্ছে পুরো দেশ। যার ফলশ্রুতিতে এখন দেশে এক দিনে ১১ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত এবং দেড় শতাধিক মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এই মানুষগুলোর জীবনের চেয়ে কি ওই দুটো অনুষ্ঠান পালন বেশি গুরুত্বপূর্ণ ছিল?

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31