IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*ত
Home >> কৃষি >> আত্রাই ইউপি চেয়ারম্যানের দৃষ্টিনন্দন কৃষি খামার

আত্রাই ইউপি চেয়ারম্যানের দৃষ্টিনন্দন কৃষি খামার

ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে কৃষি খামার গড়ে তুলে এলাকায় চমক সৃষ্টি করেছেন একজন সফল ইউপি চেয়ারম্যান। দৃষ্টিনন্দন তাঁর এ খামারে বেগুন, করলা, পেঁপেসহ নানান জাতের শাকসব্জি উৎপাদিত হচ্ছে। এ ছাড়াও সেখানে রয়েছে মৎস্য চাষের জন্য একটি পুকুর। যেখান থেকে তার বাড়তি আয় হয় কয়েক লাখ টাকা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সুদরানা গ্রাম। আত্রাই-সিংড়া পাকা সড়কের পশ্চিমপার্শে ওই গ্রামের বাসিন্দা ৫ নং বিশা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা তাঁর নিজস্ব জমিতে গড়ে তুলেছেন কৃষি খামার। সেখানে ৭ বিঘা জমিতে তিনি পুকুর খনন করে মৎস্যচাষ করছেন। পুকুরের পাড় দিয়ে গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন পেঁপের বাগান। এখানে ৪ শতাধিক পেঁপে গাছ রোপন করা হয়েছে। মাত্র ৬ মাসের মধ্যেই পেঁপে গাছগুলো দর্শনীয় হয়ে উঠেছে। প্রায় প্রতিটি গাছেই ফল আসতে শুরু করেছে। নাটোর ব্র্যাক নার্সারী থেকে পেঁপে গাছের চারা সংগ্রহ করা হয়েছে। এসব চারা রোপনের পর কোন প্রকার কীটনাশক প্রয়োগ ছাড়াই কেবলমাত্র যথাযথ পরিচর্যায় ফল দিতে শুরু করেছে গাছগুলো। এদিকে যে পুকুর পাড়কে ঘিরে গড়ে তোলা হয়েছে পেঁপে বাদান। ওই পুকুরে মাছ চাষ করেও তিনি আয় করছেন লাখ লাখ টাকা। এ ছাড়াও পুকুরের নিকটেই প্রায় ২ বিঘা জমিতে তিনি গড়ে তুলেছেন বেগুন ও করলার বাগান। এখান থেকেও তিনি সপ্তাহে দুই বার করলা উত্তোলন করে বাজারজাত করছেন। অনেক ক্ষেত্রে পাইকারী ক্রেতারা বাগানে এসেই করলা নিয়ে যান। বেগুন পরিচর্যায় তাকে কিছুটা হিমসিম খেতে হচ্ছে। সম্প্রতি বেগুনের গাছে ও ফলে রোগ দেখা দেয়ায় ফলনে কিছুটা বিপর্যয় দেখা দিয়েছে। তারপরও সংশ্লিষ্ট কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ওষুধ প্রয়োগ করে যাচ্ছেন তিনি। এদিকে তার এ প্রকল্পে একদিকে যেমন তার নিজস্ব বাড়তি আয় হচ্ছে। অপরদিকে বেশ কিছু বেকারদের কর্মসংস্থানও হয়েছে এখানে। প্রতিনিয়িত ৪/৫ জন শ্রমিক পুকুর ও বাগানে কাজে নিয়জিত রয়েছেন।

বিশা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা বলেন, আমরা কৃষি এলাকার মানুষ। কৃষি ও কৃষকদের নিয়েই আমার গর্ব। তাই আমি আমার নিজস্ব জমিতে কৃষি খামার গড়ে তোলার চেষ্টা করছি। চেয়ারম্যানের দায়িত্ব পালনের পর যতটুকু সময় পাই এ বাগানের পরিচর্যায় সেটা ব্যয় করি। আমার এ প্রচেষ্টা কৃষকদের সফলতার স্বপ্ন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কেএম কাউছার হোসেন বলেন, চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লার কৃষি খামারে আমি গিয়েছি। রোগ বালাই থেকে যাতে তার এ বাগান মুক্ত থাকে এ জন্য সার্বক্ষণিক আমরা তাঁকে পরামর্শ প্রদান করছি। তাঁর এ কৃষিপ্রেম এলাকার কৃষকদের প্রেরণা বলে আমি মনে করি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930