IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যাদাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহততানোরে নারীকে পিটিয়ে যখম করে দোকান ভাঙচুর লুটপাটস্কুল আছে শিক্ষক আছে, নেই শুধু শিক্ষার্থী- শ্রেণীকক্ষে ছাগলের বাস‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে’শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> বাঘায় পাটের ব্যাপক উৎপাদনের স্বপ্ন দেখছেন চাষীরা

বাঘায় পাটের ব্যাপক উৎপাদনের স্বপ্ন দেখছেন চাষীরা

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : পাট ও পাটজাত পণ্য এবং দ্রব্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশে প্রতি বছর প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। এজন্য বাংলাদেশে পাটকে সোনালী আঁশ বলা হয়। গত বছর পাট চাষ করে কৃষকরা লাভবান হওয়ায় এবার রাজশাহী জেলার সীমান্তবর্তী বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চল সহ সমতল এলাকার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় ব্যাপক হারে পাট চাষ করা হয়েছে।

ইতোমধ্যে অনেক কৃষক পাট কাটতে শুরু করেছেন। তাদের মতে, সরকার এ বছর যদি পাটের ন্যায্য মূল্য দিতে পারে তাহলে এর চাষাবাদ ও উৎপাদন আগামিতে আরো বৃদ্ধি পাবে।

স্থানীয় সুধী জনদের মতে, বাংলাদেশের জন্য এক সময় প্রধান অর্থকারী ফসল ছিল পাট, বৈদেশিক মুদ্রা অর্জনে পাটের এতো বেশি অবদান ছিল যে পাট বাংলাদেশের কাছে স্বপ্নের মত ছিল, এর আঁশের রং অনেকটা সোনালী, আর এই সব মিলিয়ে পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হতো। এ নাম এখনো চলমান। তবে বিগত কয়েক বছর পাটের বাজার মন্দা যাওয়াসহ দেশের পাট খার খানার শ্রমিকদের মজুরী নিয়ে আন্দোলন এবং পলিথীন ও প্লাষ্টিক এর ব্যবহার চালু হওয়ার ফলে এর আবাদ পূর্বের তুলনায় অনেকটা কমে গেছে।

বাঘা উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছর পাট উঠার শুরুর দিকে প্রতিমন ২ থেকে আড়াই হাজার টাকা এবং শেষের দিকে সাড়ে তিন থেকে ৪ হাজার টাকা পর্যন্ত বিক্রী হয়েছে। ফলে এ বছর অত্র উপজেলায় পূর্বের যে কোন সময়ের চেয়ে পাটের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তাদের দেয়া তথা মতে, বাঘার ৭ টি ইউনিয়ন এবং ২ টি পৌর সভায় এ বছর চার হাজার হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে।

বাঘার আমোদপুর গ্রামের কৃষক মহাসিন আলী বলেন, এ বছর ইতোমধ্যে পাট কাটা শুরু হয়েছে। পাটের বাজার ভালো না হওয়ায় পাট চাষ বন্ধ করে দিয়ে ছিলাম। গত বছর বাজার ভালো যাওয়ায় এবার দুই বিঘা জমিতে পাট চাষ করেছি। তার মতে, যদি এ বছর কৃষকরা পাটের ন্যায্য মুল্য পায় তবে এর উৎপাদন আগামিতে আরো বৃদ্ধি পাবে।

বাঘার পদ্মার চরাঞ্চলের কৃষক গোলাম মোস্তফা ও ফজলু দেওয়ান বলেন, মাটি গত কারণে আমাদের অঞ্চলে তোষাপাট চাষ উৎপাদনে কৃষকদের মধ্যে আগ্রহ বেশি।

তারা বলেন, বিগত কয়েব বছরের তুলনায় গত বছর কৃষকরা পাটের ন্যায্য মূল্য পাওয়ায় এবার সবাই কম-বেশি পাট-চাষাবাদ করেছেন। সরকার যদি গত বারের ন্যায় পাটের বাজার স্থিতিশীল রাখতে পারে তাহলে এই দেশ পূর্বের ন্যায় আবারও বিদেশে পাট রপ্তানী করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অজন করতে সক্ষম হবে।

সার্বিক বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, আমরা সকল প্রকার ফসল উৎপাদনের লক্ষে কৃষকদের নানা পরামর্শ, প্রনদনা এবং ট্রেনিং দিয়ে থাকি। তার মতে, উপজেলার পদ্মার চরাঞ্চল নিয়ে গঠিত চকরাজাপুর ইউনিয়ন ও বাউসা ইউনিয়নে এবার ব্যাপক পরিমাণ পাট চাষাবাদ হয়েছে। আশা করছি এবার লক্ষ মাত্র অতিক্রম করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031