IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদ
Home >> ধর্ম >> লিড নিউজ >> দূর্গাপূজা ঘিরে কেউ বিশৃঙ্খলা করলে কঠোর হাতে দমন করা হবে : ধর্ম উপদেষ্টা

দূর্গাপূজা ঘিরে কেউ বিশৃঙ্খলা করলে কঠোর হাতে দমন করা হবে : ধর্ম উপদেষ্টা

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : অন্তর্র্বতীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,‘কেউ যদি উপাসনালয়ে, দুর্গাপূজা মণ্ডপে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করে, বাধা প্রদান করে তাদের কঠোর হাতে দমন করা হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না ।

রোববার (৮ সেপ্টেম্বর) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রী শ্রী গৌরাঙ্গ বাড়ী মন্দির পরিদর্শন ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরো বলেন,’ আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আগামী মঙ্গলবার মিটিং করবো। সেখানে আমরা ডিআইজি জেলা প্রশাসককদের নির্দেশনা দেব। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, সে যেই হোক, আমরা তাকে ছাড় দেবো না। আইনের আওতায় এনে শাস্তি ও বিচার করবো। এছাড়াও যদি কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি করে বা হবে মনে হয় তাহলে স্থানীয় জনগণ ও মাদ্রাসা ছাত্রদের সম্পৃক্ত করে তাদের পূজা মন্ডল পাহারা দেবে।’

তিনি আরো বলেন, আমি অবগত হয়েছি রাজশাহী বিভাগে সাম্প্রদায়িক সোহাদ্র বিরাজ করছে। সামনে যে শারদীয় দূর্গাউৎসব সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের আশ্বস্ত করতে চাই আপনারা উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে উৎসব পালন করবেন।
বাংলাদেশ সাম্প্রদায়িক দেশ সকলে সমান ভাবে উৎসব পালন করবেন। দেশে কোন বৈষম্য সৃষ্টি করা যাবে না।’

গোদাগাড়ী উপজেলায় নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ীর গোগ্রাম নওয়াতুল ইসলামী কাওমী মাদ্রাসার প্রধান পরিচালক মাও. মোখতার আলী, গৌরাঙ্গ দেব মন্দিরেী সভাপতি বিদ্যুৎ নারায়ণ সরকার।
পরে ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে স্থানীয় ৪০০ হিন্দু মুসলিম পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ ও মন্দির পরিদর্শন করেন।এছাড়াও স্থানীয় ইসকন ভবন পরিদর্শন ও গোগ্রাম পূজা মন্ডল পরিদর্শন, স্থানীয় সুধিজনদের সাথে মতবিনিময় ও ১০০ জন দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031