IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> খেলা >> টপ নিউজ >> বার্সাতে আরও ৫ বছর থাকছেন মেসি

বার্সাতে আরও ৫ বছর থাকছেন মেসি

ধূমকেতু নিউজ ডেস্ক : সম্প্রতি কোপা আমেরিকা জিতে ফুরফুরে মেজাজেই আছেন ফুটবলের ইতিহাসের অন্যতম নায়ক লিওনেল মেসি। পাশাপাশি নিজ দেশ আর্জেন্টিনা এবং বিশ্বব্যাপী ভক্তরাও ভাসছেন আনন্দে। এই আনন্দের মাঝেই অবশেষে আরও একটি আনন্দের সংবাদ দিয়েছে স্প্যানিশ মিডিয়া।

খবরটা যেমন বার্সা ভক্তদের জন্য আনন্দের, তেমনি মেসির ভক্তদের জন্যও সুখকর। খবরটা হলো- অন্য কোনো ক্লাব নয়, বরং বার্সেলোনাতেই আরও ৫ বছরের জন্য থেকে যাচ্ছেন ৩৪ বছর বয়সী ক্ষুদে জাদুকর। সবই চূড়ান্ত, শুধু আনুষ্ঠানিক ঘোষণার বাকি- স্প্যানিশ মিডিয়ার ভাষ্য এমনটাই।

চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে কোনও ক্লাব নেই লিওনেল মেসির। তিনি আর বার্সেলোনার খেলোয়াড় নন। কারণ ৩০ জুন বার্সেলোনার সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। নতুন করে কোনও চুক্তি না হওয়ায় বার্সেলোনার সমর্থকরা এক প্রকার দুশ্চিন্তাতেই পড়ে গিয়েছিল যে, ঐতিহ্যবাহী ক্লাবটি বুঝি নিজেদের ইতিহাসের সেরা খেলোয়াড়কে হারাতেই যাচ্ছে! কারণ অনেক কথাই শোনা যাচ্ছিল যে, মেসি এই ক্লাবে, সেই ক্লাবে চুক্তি করছেন!

যাইহোক, সর্বশেষ যে খবর, তাতে আপাতত উচ্ছ্বসিত বার্সা ভক্তরা। আর এই খবর সত্যি হতে যাচ্ছে বলেই জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। খবর হলো- বার্সেলোনার সঙ্গে পরবর্তী ৫ বছরের জন্য চুক্তি নবায়ন করতে যাচ্ছেন মেসি। একইসঙ্গে ক্লাবটির আর্থিক কষ্টের মাঝে ৫০ শতাংশ বেতন কমাতেও ‘রাজি’ হয়েই চুক্তি নবায়ন করতে যাচ্ছেন তিনি! যেটা বার্সা সমর্থকদের জন্য আরেকটি উষ্ণ অনুভূতির খবর। গোলডটকমের প্রতিবেদনে একই তথ্য প্রকাশ করেছেন মেসির বিশ্বস্ত সাংবাদিকদের একজন বলে পরিচিত রুবেন উরিয়াও।

অন্যদিকে, বার্সেলোনাভিত্তিক স্প্যানিশ দৈনিক স্পোর্ত জানিয়েছে, চুক্তি নবায়নের প্রাথমিক সমঝোতা হয়ে গেছে মেসি ও বার্সেলোনার মধ্যে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। দৈনিকটির স্প্যানিশ সংস্করণ আরও লিখেছে, চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যকার সমঝোতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, সেখান থেকে এটি বাতিল হলে সেটা হবে বিরল ঘটনা।

এবারের কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে আর্জেন্টিনার জার্সিতে কিছু জিততে না পারার আক্ষেপ থেকে মুক্ত হয়েছেন ছয় বারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি। এর মধ্য দিয়ে আর্জেন্টাইনদেরও ২৮ বছরের শিরোপা না জেতার খরা মিটেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31