IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ
Home >> খেলা >> টপ নিউজ >> মেসিকে খেলানো নিয়ে অনিশ্চয়তা

মেসিকে খেলানো নিয়ে অনিশ্চয়তা

ধূমকেতু নিউজ ডেস্ক : স্পেনিশ জায়ান্ট বার্সেলোনা ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে। অবস্থা এমন দাঁড়িয়েছে তারা খরচ অনেকটা না কমাতে পারলে মেসিসহ নতুনভাবে দলে নেয়া খেলোয়াড়দের লা লিগায় খেলার জন্য রেজিস্ট্রেশনই করাতে পারবে না। বার্সেলোনা বর্তমানে বেতন-ভাতা বাবদ যে পরিমান অর্থ ব্যয় করছে তার চেয়ে কমপক্ষে ২০ কোটি ইউরো ব্যয় কমাতে হবে। এটা করতে হলে তাদেরকে দলে থাকা খেলোয়াড়দের বেতন কমানোর পাশাপাশি যারা বেশী বেতন-ভাতা পান তাদেরকে বিক্রি করে দিতে হবে। কিন্তু কোভিড-১৯ এর কারণে বিশ্বের সব ফুটবল ক্লাবই ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে কোন ক্লাবই বেশী বেতন পাওয়া খেলোয়াড়দের দলে নিতে পারছে না।

স্পেনিশ লা লিগা কর্তৃপক্ষের একটি নিয়ম আছে এবং সেখানে উল্লেখ করা আছে ক্লাব কত আয় করলে বেতন-ভাতা বাবদ কত ব্যয় করতে পারবে। মূলত আর্থিক অনিয়ম যাতে না ঘটে সে কারণেই এটা করা হয়েছে। এছাড়া ক্লাবগুলোর মধ্যে একটি ভারসাম্য রাখাও এর উদ্দেশ্য। যে পরিমাণ অর্থ ব্যয় করতে পারবে তা নির্ধারণ করা থাকে এবং সে অনুযায়ী ক্লাব মূল দলের খেলোয়াড়, কোচ, স্টাফ রিজার্ভ দল এবং একাডেমীর খেলোয়াড়দের পেছনে ব্যয় করতে পারে।

তারা এক জায়গার ব্যয় কমিয়ে অন্য জায়গায় ব্যবহার করতে পারে। কিন্তু কোন অবস্থাতেই মোট ব্যয় বেশী করতে পারে না। লা লিগাকে ক্লাবের ব্যালান্সশিট দিতে হয়। কর্তৃপক্ষ তাতে সন্তুষ্ট হলেই কেবল খেলোয়াড়দের রেজিস্ট্রেশন দেয়া হয়। আগের সভাপতির সময়ে অনিয়ন্ত্রিত ব্যয় করেছে বার্সেলোনা। এরপর কোভিড এর কারণে আয় কমে যাওয়ায় লোকসানে পড়ে বার্সেলোনা। সর্বশেষ হিসাব অনুযায়ী বার্সেলোনার এখন মোট দেনার পরিমান ১৩০ কোটি ইউরো। এর ফলে তাদের খেলোয়াড়দের পেছনে ব্যয় করার ক্ষমতা কমে গেছে অস্বাভাবিকভাবে।

২০১৯-২০ মৌসুমে তাদের ব্যয়সীমা ছিল ৬৭ কোটি ১০ লক্ষ ইউরো। সেটা কমে ২০২০-২১ মৌসুমে দাড়ায় ৩৪ কোটি ৭০ লক্ষ ইউরো। আসন্ন মৌসুমে তারা বেতন-ভাতা বাবদ ব্যয় করতে পারবে ১৬ কোটি ইউরো। ফলে এখন খরচ কমানোর উপায় খুজতে মরিয়া হয়ে উঠেছেন সভাপতি জন লাপোর্তা। এ লক্ষ্যে তারা দলের তারকা খেলোয়াড়দের কাছে বেতন-ভাতা কম নেয়ার প্রস্তাব দিবে। ক্লাব কর্মকর্তা ম্যাতিউ আলেমানি ইতোমধ্যেই জেরার্ড পিকে, সার্জিও বুসকুয়েটস, সার্জি রবার্তো এবং জর্দি অ্যালবার এজেন্টের সাথে বেতন কমানো নিয়ে কথা বলেছেন। তাদেরকে ৪০% বেতন কম নিতে অনুরোধ করা হয়েছে। মেসির সাথে বার্সেলোনার সমঝোতা হলেও কেবল আর্থিক কারণেই চুক্তির আনুষ্ঠানিকতা সারতে পারছেন না। যদিও মেসি তার বেতন ৫০% কমিয়ে নিতে রাজী হয়েছেন। তারা প্রথমে এজেন্টের সাথে কথা বলবেন। এর পর খেলোয়াড়দের সাথে কথা বলবেন। এছাড়া চেষ্টা চলছে অ্যান্টনি গ্রিজম্যান, উমতিতি এবং ফিলিপ কুটিনহোকে বিক্রি করে দেয়ার।

কিন্তু সমস্যা হলো উমতিতি এবং কুটিনহো ইনজুরির কারণে গত মৌসুমে ঠিকমতো খেলতে পারেননি। তাই তাদেরকে কেনার আগ্রহ দেখাচ্ছে না কোন দল। গ্রিজম্যান তার সাবেক দল অ্যাটলেটিকো মাদ্রিদে ফিরে যেতে চান। সাউল নিগুয়েজের সাথে হতে পারে তার দল বদল। সেক্ষেত্রে কিছু অর্থ বেচে যাবে বার্সেলোনার। কিন্তু বাস্তবতা হলো এখন পর্যন্ত তারা কোন কিছুই করতে পারেনি। যদি তারা এ ক্ষেত্রে ব্যর্থ হয় তাহলে নতুনভাবে দলে নেয়া কোন খেলোয়াড়কেই আসন্ন মৌসুমে মাঠে নামাতে পারবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31