IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> প্রথম টি-টোয়েন্টিতে আছেন যারা

প্রথম টি-টোয়েন্টিতে আছেন যারা

ধূমকেতু নিউজ ডেস্ক : হারারে স্পোটর্স ক্লাবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিদে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল।

বৃহস্পতিবার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ম্যাচে আগে বোলিং করছে বাংলাদেশ দল।

প্রায় ২৩ মাস পর ক্রিকেটের এই ক্ষুদে সংস্করণে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

নিষেধাজ্ঞার পর ক্রিকেটে ফিরে অন্য দুই ফরম্যাটে খেললেও এতোদিন দেশের হয়ে কোন টি-টোয়েন্টি ম্যাটে মাঠে নামেননি সাকিব।

সবশেষ ২০১৯ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে দেশের জার্সিতে টি-টোয়েন্টি খেলেছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার।

সাকিবকে দলে পেয়ে উচ্ছ্বসিত টি-টোয়েন্টির অধিনায়ক মাহমুদউল্লাহ। যদিও পঞ্চপাণ্ডবের অন্যতম দুই তারকা তামিম ইকবাল ও মুশফিক এ সিরিজে অনুপস্থিত। তবে সোহান, আফিফের ফর্মের দিকে চেয়ে আছেন মাহমুদউল্লাহ।

আজও একাদশে সুযোগ হয়নি শামীম পাটওয়ারীর। তামিমের অনুপস্থিতিতে লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে থাকবেন নাঈম শেখ।

প্রথম টি-টোয়েন্টির জন্য দুই দলের একাদশ-

বাংলাদেশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে: রায়ান বার্ল, রেগিস চাকাভা, তাদিওয়ানাশে মারুমানি, তারিসাই মুসাকান্দা, ডিওন মায়ার্স, ওয়েসলে মাধেভেরে, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েলিংটন মাসাকাদজা, লুক জংওয়ে, ব্লেসিং মুজারাবানি ও রিজার্ড এনগারাভা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31