IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’
Home >> খেলা >> টপ নিউজ >> ১৫২ তে অলআউট জিম্বাবুয়ে

১৫২ তে অলআউট জিম্বাবুয়ে

ধূমকেতু নিউজ ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের আগে সবকয়টি উইকেট হারিয়ে ১৫২ রান করে স্বাগতিক জিম্বাবুয়ে। তাই বাংলাদেশের লক্ষ্য দাড়ালো ১৫৩ রান।

বৃহস্পতিবার হারারের স্পোর্টস গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় মাঠে নামে দুই দল। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা খারাপ হয় জিম্বাবুয়ের। দলীয় ১০ রানে মারুমানি সাজঘরে ফিরে গেলেও দলের রানের চাকা সচল করে রেগিস চাকাভা এবং ওয়েসলে মাধেভেরে।

অবশেষে এই জুটি ভাঙলেন সাকিব আল হাসান। তাদের ৬৪ রানের জুটি ভেঙে দিয়েছেন তিনি ফিরতি ক্যাচে। মাধেভেরে ২৩ বলে ২৩ রানে আউট হন। এর কিছু পরেই বিপজ্জনক হয়ে ওঠা রেগিস চাকাবাকে বিদায় করলো বাংলাদেশ।

১১তম ওভারে শরিফুল ইসলামের প্রথম বলে নুরুল হাসান সোহান তাকে রান আউট করেন। ২২ বলে ৫ চার ও ২ ছয়ে ৪৩ রান করেন জিম্বাবুয়ান এই ওপেনার। শরিফুলের ওভারে চার বলের ব্যবধানে সিকান্দার রাজাও আউট হন।

তিন বল খেলে রানের খাতা না খুলে সোহানকে পেছনে ক্যাচ দেন স্বাগতিক অধিনায়ক। এরপর সৌম্য সরকার নিজের দ্বিতীয় ওভারে পেলেন উইকেটের স্বাদ। শরিফুল তৃতীয় ওভারে আবার পেলেন উইকেট।

বাংলাদেশের বোলাররা ধারাবাহিক উইকেট তুলে নেওয়ায় জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা হাত খুলে খেলতে পারেনি।

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে লড়াই করলেও ইনিংসের মাঝে পথ হারায় তারা। সৌম্য সরকার এলবিডব্লিউ করেন মারিসাই মুসাকান্দাকে। শরিফুল অভিষিক্ত ডিয়োন মায়ার্সের উইকেট উপচে ফেলেন। শেষের দিকে লুক জংওয়ে ১৮ রান স্কোর বোর্ডে যোগ করতে পারে। তাছাড়া আর কেউই ইনিংস বড় করতে পারেনি।

সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে: ১৫২/১০ (১৯ ওভার) টার্গেট: ১৫৩

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: রায়ান বার্ল, রেগিস চাকাভা, তাদিওয়ানাশে মারুমানি, তারিসাই মুসাকান্দা, ডিওন মায়ার্স, ওয়েসলে মাধেভেরে, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েলিংটন মাসাকাদজা, লুক জংওয়ে, ব্লেসিং মুজারাবানি ও রিজার্ড এনগারাভা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31