IMG-LOGO

রবিবার, ২৮ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে অলিম্পিক ডে ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিরাজশাহীতে মাদকসেবনের দায়ে ১ ব্যক্তির অর্থ ও কারাদণ্ডতুরাগে আওয়ামী লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীনগ্রামীণ প্রেক্ষাপট থেকে উঠে জাতীয় পর্যায়ে অংশ নিতে চীন মৈত্রী সম্মেলনে বাঘার তিন উদ্ভাবকতানোরে পূর্ব শত্রুতার জের ধরে নারীকে পিটিয়ে জখম,থানায় অভিযোগরাজশাহীতে সচেতনতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষায়ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত‘বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে’রায়গঞ্জে আধুনিক পদ্ধতিতে ফসলের জমিতে দেশীয় জাতের মাছ ধরতে মেতে উঠেছেন যুবকরাবাগমারায় ভবানীগঞ্জ আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত‘বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধারসহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতরাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলেরনবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎমহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে অর্ধলক্ষাধিকটাকার মাছ নিধনের অভিযোগগোমস্তাপুরে ৩৭হাজার ৪৫১ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল
Home >> জাতীয় >> লিড নিউজ >> ওয়ার্ড-ইউনিয়নে টিকাদান কার্যক্রম জোরদার হচ্ছে

ওয়ার্ড-ইউনিয়নে টিকাদান কার্যক্রম জোরদার হচ্ছে

ধূমকেতু নিউজ ডেস্ক : ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ভ্যাকসিনেশন কার্যক্রম জোরদার করার নির্দেশনা দিয়েছেন। ওয়ার্ড পর্যায়ে বয়স্ক লোকদের ভ্যাকসিনেট করার ব্যবস্থা করা, ভ্যাকসিন নেয়া নিয়ে তাদের মধ্যে একটা অনীহা আছে। হাসপাতালে দেখা গেছে, গ্রামের বয়স্ক লোকরাই আছেন ৭৫ শতাংশ। তাদের মৃত্যু সংখ্যা বেশি, আক্রান্তের সংখ্যা প্রায় ৯০ শতাংশ। তাদের ভ্যাকসিনেট করার জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে। আমরা কার্যক্রম হাতে নিয়েছি।’

তিনি বলেন, ‘ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে ডাক্তার-নার্স, আর্মি, পুলিশ, সাংবাদিক রয়েছেন। তারা তো পেয়েছেন। বাকিদেরও দিয়ে দিতে বলা হয়েছে। তাদের পরিবারকে টিকা দেয়ার জন্য বলা হয়েছে। পরিবারে যদি কোনো ড্রাইভার থাকে তাকেও দেয়ার জন্য বলা হয়েছে। পরিবারে ১৮ বছরের বেশি যাদের বয়স তারা এই ভ্যাকসিনটা পাবে।’

‘ভ্যাকসিনেশন কার্যক্রম তো চলছেই। এখন আমরা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা লেভেলে জোর বেশি দেব। পশাপাশি টেস্টের বিষয়েও জোর দেয়া হয়েছে। গ্রামের লোকেরা অনেক সময় পরীক্ষা করতে চায় না।’

জাহিদ মালেক বলেন, ‘লকডাউনের তিন-চার দিন চলছে। কিন্তু রাস্তাঘাটে মানুষ যেভাবে চলাফেরা করছে, যেভাবে গাড়ি চলাচল করছে তাতে আমরা খুবই দুঃখিত। যারা লকডাউন ব্রেক করছে তারা নিজেদের ক্ষতি করছে। প্রতিটি রাষ্ট্রের সক্ষমতার একটা সীমাবদ্ধতা আছে। আমাদের হাসপাতালে ৯০ শতাংশ সিট বুক হয়ে গেছে, রোগী আছে সেখানে।’

তিনি বলেন, ‘নতুন করে আর কোথায় হাসপাতাল চালু করব। নতুন তো কোনো ভবনও নেই। ডাক্তার-নার্সরাও ক্লান্ত হয়ে গেছে। তারা আর কত কাজ করবে? নতুন চার হাজার ডাক্তার নেয়া হচ্ছে, নার্স নেয়া হচ্ছে।’

দেশে মোট ২১ কোটি ভ্যাকসিন আসবে। যেটা মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031