IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> লাইফস্টাইল >> গ্রিন টির যত গুণ

গ্রিন টির যত গুণ

ধূমকেতু নিউজ ডেস্ক : আমাদের শরীরের জন্য গ্রিন টি অনেক উপকারী, এ কথা কমবেশি সবারই জানা। কিন্তু এটি করোনার বিরুদ্ধে প্রতিকারক হিসেবে কাজ করার পাশাপাশি নানারকম রোগের সমাধানও রয়েছে, তা হয়তো অনেকেরই জানা নেই।

পানীয় হিসেবে চা-কফির পাশাপাশি গ্রিন টি অনেক বেশি পরিচিত সব জায়গাতেই। তবে অনেকেই মনে করে থাকেন যে, এটি শুধু ওজন কমাতে খাওয়া হয়ে থাকে। কিন্তু ওজন কমানোর সমাধানসহ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও এটি অনেক উপকারী।

জানুন গ্রিন টি খাওয়ার বিভিন্ন উপকারিতা—

১. শরীরকে সতেজ রাখে
গ্রিন টিতে ফ্লেভোনয়েড নামের একটি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে। আর এটি হচ্ছে— শরীরকে সতেজ রাখে এমন একটি শক্তিশালী উপাদান। তাই গ্রিন টি খেলে শরীর থাকে সতেজ।

২. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে গ্রিন টি। এতে কেটেচিন নামের একটি উপাদান থাকে এবং এটি ভিটামিন ই ও সির থেকেও বেশি শক্তিশালী। তাই গ্রিন টি খেলে তা শরীরে প্রবেশ করে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশপাশি বিভিন্ন উপকার করে।

৩. অ্যালার্জিসহ নানা রোগে উপকারী
গ্রিন টি অ্যালার্জির সমস্যা সমাধানে অনেক উপকারী। এ ছাড়া বিশেষজ্ঞরা বলেন, হার্টঅ্যাটাকের সম্ভাবনা কমানো, ক্যানসার প্রতিরোধ, স্মৃতিশক্তি বৃদ্ধি, রক্তচাপ নিয়ন্ত্রণ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সহায়তা করে গ্রিন টি।

৪. ডিপ্রেশন কমায়
গ্রিন টি অবসাদ বা ডিপ্রেশন কমাতেও অনেক কার্যকরী। এতে থিয়ানিন নামের অ্যামাইনো অ্যাসিড থাকার কারণে এটি ডিপ্রেশন কমাতে সাহায্য করে। তাই ডিপ্রেশন কমাতে নিয়মিত গ্রিন টি খেতে পারেন।

৫. ওজন কমায়
গ্রিন টির সবচেয়ে পরিচিত গুণাবলি হচ্ছে— এটি ওজন কমাতে কার্যকরী। মূলত এটি হজম প্রক্রিয়াকে বৃদ্ধি করে শরীরের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে। এ ছাড়া এতে থাকা কেটাচিনও পেটের মেদ কমাতে সাহায্য করে।

৬. দাঁত ভালো রাখে
গ্রিন টিতে থাকা ক্যাটেকাইন নামের অ্যান্টিঅক্সিডেন্ট দাঁত ভালো রাখতে অনেক উপকারী। এ উপাদানটি মুখের ভেতরের ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে রোধ করে। ফলে এটি গলার বিভিন্ন সংক্রমণ রোধ করাসহ দাঁত ভালো রাখতে সাহায্য করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ