IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> নগর-গ্রাম >> ভোলাহাটে কাজে ত্রুটির অভিযোগে নির্মাণ শ্রমিকদের পেটালেন ইউএনও

ভোলাহাটে কাজে ত্রুটির অভিযোগে নির্মাণ শ্রমিকদের পেটালেন ইউএনও

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : গৃহহীন, দরিদ্র জনগোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রীর উপহারের গৃহ নির্মাণ প্রকল্পে কাজে ত্রুটির অভিযোগে নির্মাণ শ্রমিকদের পেটানোর অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ভোলাহাট উপজেলার চরধরমপুর বিন্দুপাড়ায় ৪-৫ জন নির্মাণ শ্রমিককে বেধড়ক মারধর করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পালের নির্দেশে আনসার সদস্যরা শ্রমিকদের মারধর করে বলে অভিযোগ নির্মাণ শ্রমিকদের।

নির্মাণ শ্রমিক, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে চরধরমপুর বিন্দুপাড়ায় নির্মাণাধীন ১০০টি গৃহ নির্মাণ কাজ পরিদর্শনে যান ইউএনও। সেখানে গিয়ে গৃহ নির্মাণ কাজের ত্রুটির অভিযোগে নির্মাণ শ্রমিকদের মারধর করার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল। এসময় পরিস্থিতি দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আরও অন্তত ২০-২৫ জন মিস্ত্রি ও লেবার।

মারধরের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মেহেদী ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাউসার আলম সরকার, ভোলাহাট ইউনিয়ন পরিষদ সদস্য মোয়াজ্জেম হোসেন ভুটু, আফজাল হোসেন হিরো।

আনসার সদস্যদের মার খেয়ে আহত হয়, নির্মান শ্রমিক আনোয়ার (৩৫), সামাউন, কাবিরুল (৩০) ও রবিউল। নির্মাণ কাজে সামান্য ত্রুটির কথা স্বীকার করে রাজমিস্ত্রী মো. বল্টু মুঠোফোনে বলেন, পুরো ১০০টি ঘর নির্মাণে কোন গাফেলতি বা ত্রুটি নেই। সবগুলো পিলারে সঠিকভাবে রড দেয়া হয়েছে। শুধুমাত্র রান্নাঘরের পাশে বাথরুমের পিলারে মিস্ত্রিরা রড দিতে ভুলে গেছে। পরে উপজেলা থেকে ইঞ্জিনিয়ার এসে এটি ধরেছিল। আমরা বলেছিলাম, যেহেতু ভুল হয়ে গেছে এখন কিভাবে কাজ করবো স্যার। তিনি (প্রকৌশলী) জানান, এর বিকল্প ব্যবস্থা হিসেবে পিলারের উপরে গ্রুপ করে ঢালাই করে দিবে। আমরা সেভাবেই কাজ করছিলাম।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার বিকেলে শ্রমিকরা কাজ ছেড়ে চলে যাওয়ার সময় উপস্থিত হন ইউএনও। এমনকি অনেকেই তখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এসময় একই ভুলের কারনে ইউএনও স্যারকে সব খুলে বলার পরেই তিনি বললেন, ব্যাটাদের পেটাও। এরপর ধরে ধরে ৪-৫ জন শ্রমিককে নিয়ে এসে আনসার সদস্যরা পেটালো। পায়ে, পিটে, হাতে ইচ্ছেমতো মেরেছে তারা। একজন শ্রমিক অনেক অনুরোধ করে বলেছিলো, স্যার আমার পা ভাঙ্গা মারবেন না। তারপরেও তাকে ছাড়েনি। এসি ল্যান্ড স্যারের ইশারায় সাইডে পালিয়ে মার খাওয়া থেকে রক্ষা পেয়েছি বলে জানান তিনি।

আরেক শ্রমিক কাবিরুল জানান, ইউএনও স্যারের নির্দেশে যেমনই আনসার সদস্যরা মারতে শুরু করা মাত্রই মারা দেখে বাকি ২০-২৫ শ্রমিক বিভিন্ন দিকে দৌড়ে পালিয়ে যায়। এসময় আনসার সদস্যকে ইউএনও স্যার বলেছেন, মেরে হাত-পা ভেঙ্গে ফেলে দাও। আনসার সদস্যদের পা ধরে মাফ চাইলে রক্ষা হয়নি।

নির্মাণ শ্রমিক আনোয়ার বলেন, মারধরের বিষয়ে আমরা ভোলাহাট সদর ইউনিয়ন চেয়ারম্যানকে বলেছি। অন্যায়ভাবে মারার বিষয়ে কোন সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কাজ করবো না বলে জানিয়েছি।ইউএনও স্যার মারলেন, কার কাছে বিচার চাইবো।

ঘটনার পরের দিন শুক্রবার (৩০ জুলাই) কাজে যায়নি নির্মাণ শ্রমিকরা। ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াজদানী জর্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিমার্ণ শ্রমিকেরা আমাকে বিষয়টি জানিয়েছে। এ ঘটনার সমাধান না করা হলে নির্মাণ কাজে যোগ দিবেন না তারা। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পালকে জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পালের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মেহেদী ইসলাম বলেন, ঘটনার সময় আমিও উপস্থিত ছিলাম। শ্রমিকরা কাজে কিছু ভুল করেছে। তাই তাদেরকে বকাঝকা করা হয়েছে। মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে কথা বলতে বলেন।

উল্লেখ্য, সম্প্রতি কাবিখা ও কাবিটা প্রকল্পের অনিয়ম দূর্ণীতি নিয়ে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়ে অভিয়োগ করলে অভিয়োগকারীকে অফিসে ডেকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠে ইউএনও সমর কুমার পালের বিরুদ্ধে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31