IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকনুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দলকুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলী
Home >> খেলা >> টপ নিউজ >> আজ বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ শুরু

আজ বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ শুরু

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ। দুদলের প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ এটি। আগের চারটি ম্যাচের সব ছিল বিশ্বকাপে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

জিম্বাবুয়ের মাটিতে টি-টুয়েন্টি সিরিজ জেতার পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জয়ের ভালো সুযোগ দেখছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। যেকোন ফরম্যাটে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মত হারানোর ভালো সুযোগ দাঁড়িয়েছে বলে তার বিশ্বাস।

মাহমুদুল্লাহ জানান, ‘অস্ট্রেলিয়াকে হারানোর জন্য এটিই সেরা সুযোগ কি-না তার ভবিষ্যদ্বাণী করা খুবই কঠিন। তারা খুবই শক্তিশালী দল এবং ভালো ক্রিকেট খেলছে। তবে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করা এবং পরিস্থিতি অনুযায়ী খেলাটা বেশি গুরুত্বপূর্ণ। আমি মনে করি, দুর্দান্ত একটি সিরিজ হতে চলেছে। আমরা জিম্বাবুয়ের বিপক্ষে দারুন ক্রিকেট খেলেছি, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে আমাদের সাহস দিচ্ছে। এখন আমরা ভালো ক্রিকেট খেলার অপেক্ষায় রয়েছি।’

বড় তারকাদের ছাড়াই সিরিজ খেলতে নামছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চের মতো ক্রিকেটাররা নেই এই সফরে। ওয়েস্ট ইন্ডিজ সফরে শীর্ষস্থানীয়দের অনুপস্থিতি ভুগিয়েছে অস্ট্রেলিয়াকে। পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে হারলেও, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে অসিরা।

এখন পর্যন্ত চার ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সবগুলোতে জয় পেয়েছে অসিরা। এই চার ম্যাচের সবগুলোই বিশ্বকাপের মঞ্চে হয়েছিলো। এবার হারের বন্ধ্যাত্ব ঘোচাতে চায় বাংলাদেশ দল।

বাংলাদেশ দলের টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ বলেন, ‘কারো উপর আধিপত্য বিস্তার করার চেয়ে এখানে আত্মবিশ্বাস গুরুত্বপূর্ণ। যদি আমরা পুরো আত্মবিশ্বাসের সাথে খেলতে পারি এবং ছন্দে থাকতে পারি, তবে এটি আমাদের জন্য কাজ করবে। আমরা স্বাগতিক হওয়ায় নিজেদের উপর চাপ সৃষ্টি করি, তবে এটি কাজে আসবে না।’

তিনি বলেন, ‘আমাদের টি-টুয়েন্টি দল এখন অনেক বেশি ভারসাম্যপপূর্ণ। আমাদের দলে জেনুইন ৫-৬ জন অলরাউন্ডার রয়েছে। আমাদের ভালো পেস অ্যাটাক রয়েছে। মুস্তাফিজুর রহমান, তাসকিন, শরিফুল, রুবেল হোসেনের সাথে আছেন সাইফ উদ্দিন। এছাড়া আমাদের ভালো ও বিশ্বমানের স্পিনার রয়েছে।

বাংলাদেশের স্কোয়াড
সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (কিপার), আফিফ হোসাইন ধ্রুব, শামীম হোসাইন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসাইন সৈকত ও রুবেল হোসাইন।

অস্ট্রেলিয়ার স্কোয়াড
ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারে, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজলউড, মইসেস হেনরিকস, মিচেল মার্শ, বেন ম্যাকডেরমট, নাথান এলিস, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই ও অ্যাডাম জাম্পা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31