IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজনীতি >> তানোরে ওয়ার্কার্স পাটির কার্যালয় নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ

তানোরে ওয়ার্কার্স পাটির কার্যালয় নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে জেলা পরিষদের জায়গায় স্থাপিত বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির একটি শাখা কার্য্যালয় উচ্ছেদ করতে নানা অপতৎপরতার অভিযোগ উঠেছে। একটি বির্তকিত ও জনবিচ্ছিন্ন গোষ্ঠী ওই কার্যালয় গুড়িয়ে দিতে নানা অপতৎপরতায় লিপ্ত হয়েছে। এ ঘটনায় দলের নেতা ও কর্মী-সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে, তারা জেলা পরিষদ চেয়ারম্যানের দৃস্টি আকর্ষণ করেছেন।

জানা গেছে, উপজেলার তানোর-মুন্ডুমালা রাস্তার ধারে তালন্দ ইউনিয়নের (ইউপি) দেবীপুর মোড়ে ইউপি ওয়ার্কার্স পার্টির শাখা কার্য্যালয় স্থাপনের জন্য প্রায় ১২ বছর পুর্বে জেলা পরিষদে আবেদন করে উক্ত সম্পত্তি ভোগদখল করে আসছেন রাজশাহী ওয়ার্কার্স পার্টির সদস্য ও তালন্দ ইউনিয়ন সভাপতি মনির উদ্দীন। কিন্তু নানা জটিলতায় জেলা পরিষদ তাদের লীজ দিতে পারেন নি তবে কার্য্যালয় স্থাপনের মৌখিক অনুমতি দিয়েছেন।

এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে দলীয় কর্মকান্ড জোরদার ও নেতাকর্মীদের উজ্জিবীত করার লক্ষ্য সেখানে ইউপি ওয়ার্কার্স পার্টির কার্য্যালয় স্থাপন করা হয়।

স্থানীয়রা জানান, একটি তল্পিবাহক গোষ্ঠীর মদদে জনৈক খোদা বক্স মন্ডল ওই সম্পত্তি খাস দাবি করে ওয়ার্কার্স পার্টির কার্য্যালয উচ্ছেদের জন্য উপজেলার বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছে।

সচেতন মহলের ভাষ্য, ওয়ার্কার্স পার্টির কার্য্যালয়ের চারপাশসহ রাস্তার দু’ধারে জেলা পরিষদের জায়গা যে যেভাবে পেরেছে সেভাবে জবরদখল করেছে। এছাড়াও উপজেলা জুড়ে তো প্রতিনয়ত খাস জমি দখল হচ্ছেই, তাহলে একটি রাজনৈতিক দলের কার্যালয় করলে দোষ কি? আসল ঘটনা কার্যালয় নয় ওয়ার্কার্স পার্টি যেনো তানোরে সংগঠিত হতে না পারে সেটাই আসল উদ্দেশ্যে। আর জায়গা জেলা পরিষদের তাহলে খোদাবক্স সেই জায়গা দাবি করেন কি ভাবে। তিনি কি একটি রাজনৈতিক দলের থেকেও বড়, তাছাড়া জেলা পরিষদ এ বিষয়ে পদক্ষেপ নিবেন।

এবিষয়ে ওয়ার্কার্স পার্টির জেলা সদস্য ও তালন্দ ইউপি শাখার সভাপতি মনির উদ্দিন বলেন, দলের কার্যালয় স্থাপনের জন্য তারা প্রায় ১২ বছর পুর্বে জেলা পরিষদে লীজের আবেদন করে জায়গাটি ভোগদখল করে আসছেন। সম্প্রতি জেলা পরিষদের মৌখিক সম্মতি নিয়ে তারা দলীয় কার্যালয় করেছেন।

তিনি বলেন, অভিযোগকারী অবৈধভাবে জেলা পরিষদের সব জায়গা ভোগ করবে এটা হতে পারে না।

এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ বলেন, বিষয়টির ব্যবস্থা গ্রহণের জন্য তানোর সহকারী কমিশনার বরাবর দায়িত্ব দেয়া হয়েছে।

তিনি বলেন, ঘরটি যদি সরকারী জায়গায় হয় তাহলে উচ্ছেদ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31