IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজনীতি >> লিড নিউজ >> টিকাদান ক্যাম্পেইন সফল করতে বাড়ি বাড়ি যাবে আওয়ামী লীগ

টিকাদান ক্যাম্পেইন সফল করতে বাড়ি বাড়ি যাবে আওয়ামী লীগ

আওয়ামী লীগের দলীয় মনোগ্রাম

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : সরকারের করোনার টিকাদান ক্যাম্পেইন সফল করতে দলীয় তৎপরতা চালাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের নেতাকর্মীরা গ্রাম থেকে শহর সর্বত্র বাড়ি বাড়ি গিয়ে মানুষদের টিকার বিষয়ে উৎসাহিত করবে। এ নিয়ে ক্যাম্পেইন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বুধবার বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।

করোনা থেকে মুক্তি পেতে টিকাদান কার্যক্রম জোরদারের তৎপরতা চালাচ্ছে সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। এরই মধ্যে পর্যাপ্ত পরিমাণ টিকা নিশ্চিতে একটি ‘রোডম্যাপ’ চুড়ান্ত করেছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সেই অনুযায়ী আগামী ৭ আগস্ট থেকে সারাদেশে এক যোগে এক সপ্তাহে ১ কোটি টিকাপ্রদানের একটি ক্যাম্পেইন পরিচালিত হবে। সুষ্ঠভাবে সারাদেশে টিকাদান কার্যক্রম সম্পন্ন করতে টিকার বিষয়ে মানুষদের আগ্রহী করাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে আওয়ামী লীগের পাশাপাশি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ সকালে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সাথে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দের এক যৌথসভা অনুষ্ঠিত হয়। আগস্টের দলীয় নানা কর্মসূচি সমন্বয়ের পাশাপাশি টিকাদান ক্যাম্পেইন সফল করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, গণটিকা দান সফল করতে দলের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৭ থেকে ১২ আগস্ট সারাদেশে গণটিকা দেয়া হবে। গণটিকা কার্যক্রম সফল করতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাজ করতে হবে। সবাই নিজেরা টিকা নেবে, টিকা নিতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। এজন্য একটা ক্যাম্পেইন চালাতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, সকল কার্যক্রম সচল রাখতে টিকা গ্রহণের বিকল্প নেই। তাই সবার জন্য টিকা নিশ্চিত করা হচ্ছে। গণটিকা দেয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক টিকা সংগ্রহ করছে সরকার।

যৌথসভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আবদুর রাজ্জাক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, মুক্তিযুদ্ধ সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিক্ষা সম্পাদক সামছুন্নাহার চাঁপা প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31