IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> নন্দীগ্রামে রাস্তা সম্প্রসারণ হলেও অপরিবর্তীত কালভার্ট

নন্দীগ্রামে রাস্তা সম্প্রসারণ হলেও অপরিবর্তীত কালভার্ট

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামের কাথম-কালিগঞ্জ ও ওমরপুর-তালোড়া রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে গত বছরের জানুয়ারি মাসে। এ দুইটি রাস্তা চারটি প্যাকেজে প্রশস্ত করণের কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ। কাজের মোট বরাদ্দ একশ ১৮ কোটি টাকা।

টেন্ডার অনুযায়ী চলতি বছরের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও করোনার কারনে তা হয়নি। এজন্য কাজের সময় বৃদ্ধি করা হয়েছে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত। ওই দুইটি রাস্তা সম্প্রসারণ ও ব্রিজ নির্মাণের কাজ প্রায় শেষ। এখন চলছে রাস্তার কারপেটিং কাজ।

জনমনে প্রশ্ন দেখা দিয়েছে রাস্তা প্রশস্ত হলো কিন্তু ব্রিজগুলো প্রশস্ত হলো না কেন? তাহলে কি আগের এই সরু ব্রিজগুলোই থাকবে?

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাথম-কালিগঞ্জ ও ওমরপুর-তালোড়া রাস্তা দুটি আগে ১২ ফুট প্রশস্ত থাকলেও এখন তা সম্প্রসারণ করে ১৮ ফুট করা হয়েছে। কাথম-কালিগঞ্জ রাস্তায় ছোট বড় মোট ব্রিজ আছে ১৫টি। এর মধ্যে সম্প্রসারণ হয়েছে ৪টি। ওমরপুর-তালোড়া রাস্তায় ছোট বড় মোট ব্রিজ আছে ৩৬টি। এর মধ্যে সম্প্রসারণ হয়েছে ৭টি। এখনও ওই দুই রাস্তায় ৪০টি ব্রিজ আগের মতো সরু রয়েছে।

মোটরসাইকেল আরোহী আলমগীর কবির বাবু বলেন, আমরা দেখি রাস্তা প্রশস্ত হলে ব্রিজও প্রশস্ত হয়। তবেই রাস্তায় চলাচল করে সুবিধা পাওয়া যাবে। এ রাস্তার ক্ষেত্রে তা হচ্ছে না। দেখছি বেশির ভাগ ব্রিজ আগের মতো সরুই আছে। এতে করে সড়কে দুর্ঘটনা বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।

ট্রাক চালক জামিল উদ্দিন জানান, আগের যে ব্রিজ আছে তাতে একটা গাড়ী উঠলে আর অন্য কোন যানবাহন ওঠার জায়গা থাকে না। এখন রাস্তা যেহেতু অসার হচ্ছে। তাই সবধরনে গাড়ীর গতি বেড়ে যাবে। এজন্য ব্রিজ অসার করার দরকার। তাছাড়া এ রাস্তায় দুর্ঘটনা বৃদ্ধি পাবে।

এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার আতিকুর রহমান বলেন, চারটি প্যাকেজে এ দুইটি রাস্তার কাজ হচ্ছে। প্রথম প্যাকেজে কাথম হতে সিমলা বাজার পর্যন্ত চারটি ব্রিজ প্রশস্ত করণ ছিল। সে ব্রিজ চারটি আমরা করেছি। দ্বিতীয় প্যাকেজ সিমলা হতে কালিগঞ্জ। ওই প্যাকেজে আমাদের ব্রিজের কোনো কাজ নাই।

আর তৃতীয় প্যাকেজে ওমরপুর হতে হাটকরি পর্যন্ত একটি ব্রিজ প্রশস্ত করণ ছিল। ওই ব্রিজের কাজ আমরা করেছি। চতুর্থ প্যাকেজ হাটকরি হতে দুপচাঁচিয়া। সেখানে সাতটি ব্রিজের কাজ ছিল। ওই সাতটি ব্রিজের মধ্যে ছয়টির কাজ শেষ হয়েছে। আর একটির কাজ শুরু হচ্ছে।

সওজ বগুড়া বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, কিছু ব্রিজের কাজ এই প্রকল্পে হচ্ছে না। এরপরে যে ব্রিজগুলো ভালো আছে আমরা তা সম্প্রসারণ করবো। আর যে ব্রিজগুলো ভালো নেই সে ব্রিজগুলো নতুন করে করার ব্যবস্থা করবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031