ধূমকেতু প্রতিবেদক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজ-২০২১ এ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
শুক্রবার এক অভিনন্দন বার্তায় এই অভিনন্দন জানান মেয়র।
অভিনন্দন বার্তায় রাসিক মেয়র বলেন, বাংলাদেশের সোনার ছেলেরা ধারাবাহিক অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ১০ রানে জয়লাভ করেছে। এরই মাধ্যমে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করলো টাইগাররা। এই দুর্দান্ত ও দাপুটে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশাবাদী, আগামীতেও বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে।


