IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভা
Home >> খেলা >> তামিম-রিয়াদ নিশ্চিত, তৃতীয় অধিনায়ক কে?

তামিম-রিয়াদ নিশ্চিত, তৃতীয় অধিনায়ক কে?

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রাথমিকভাবে দুইটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে মাঠের ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অনুশীলন ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারকে দুই দলে ভাগ করে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে প্রস্তুতি ম্যাচগুলো। আজ (মঙ্গলবার) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের শেষ দিন।

মাঠের ক্রিকেটে ফেরা হলেও, এ ম্যাচগুলো নিছকই প্রস্তুতির অংশ বলা চলে। যেখানে নেই কোন প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা। তাই প্রস্তুতির এই অংশটাকে খানিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে তিন দলের ওয়ানডে সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যা শুরু হবে আগামী রোববার (১১ অক্টোবর) রোববার।

আগেই জানা, জাতীয় দল ও এইচপি ইউনিটে থাকা খেলোয়াড়দের নিয়ে তিন দলের অংশগ্রহণে একটি ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে এবং আগামী ১১ অক্টোবর শুরু হবে এ সিরিজের খেলা। এ সিরিজটি হবে ডাবল লেগ পদ্ধতিতে অর্থাৎ একে অপরের বিপক্ষে দুইটি করে ম্যাচ খেলবে দলগুলো। সবমিলিয়ে সাত ম্যাচের এই সিরিজের ফাইনাল হবে ২৩ অক্টোবর।

তবে এখনও পর্যন্ত এই টুর্নামেন্টের নাম ঘোষণা হয়নি। এমনকি জানা যায়নি, তিন দলের স্কোয়াডে থাকছেন কারা অথবা নেতৃত্বই বা দেবেন কোন তিনজন। যেহেতু আজই শেষ হয়ে যাচ্ছে দুইদিনের ম্যাচের প্রস্তুতি পর্ব, তাই সবার আগ্রহের কেন্দ্রে এখন তিন দলের ওয়ানডে সিরিজটিই।

কবে জানা যাবে এ বিষয়ে বিস্তারিত? এমন প্রশ্ন রাখা হয়েছিল জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কাছে। মঙ্গলবার সকালে জাগো নিউজকে জানালেন, ‘আমাদের কাজ শেষ, খেলোয়াড় বাছাই চূড়ান্ত। এখন দলের নামকরণ কী হবে, অধিনায়ক কারা হবেন তা বোর্ডের ব্যাপার। তবে তিন দলের খেলোয়াড় তালিকা আজই ঘোষণা করা হবে।’

এটুকু তথ্য জানালেও, কারা থাকছেন তিন দলে? বা অধিনায়ক সম্পর্কিত কোনো আভাস দেননি প্রধান নির্বাচক। তবে বোর্ডের উচ্চপর্যায়ের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তিন দলের মধ্যে দুই অধিনায়ক চূড়ান্ত। স্বাভাবিকভাবেই ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ প্রায় নিশ্চিত।

এখন অপর দলের অধিনায়কত্ব নিয়েই চলছে যত আলোচনা। যেখানে দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান ও নির্ভরতার প্রতীক মুশফিকুর রহীম কিংবা স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের নামই চলে আসছে বারবার। শেষপর্যন্ত কাকে দেয়া হয় অধিনায়কত্ব- সেটিই এখন দেখার। যা জানা যাবে আজ বিকেলের মধ্যেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31