IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়ে
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডি

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডি

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : ‘কৃষি আমাদের আদি পেশা। এই কৃষি কাজের অন্যতম অনুষঙ্গ গরু। প্রাচীনকালে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষজন গরু দিয়ে চাষাবাদ করতো। ফসল ফলাতো। শত প্রতিকূলতার মাঝেও বেঁচে থাকতে হতো। সহরায় উৎসব ও ঝান্ডি পূজাতে বাঁশের মাথায় সাদা কাপড় উড়িয়ে আমরা আমাদের সংগ্রামী জীবন ও বিজয়ের প্রতীকি পতাকা উড়িয়ে দেই।’ কথাগুলো বলছিলেন ফারাজ মনি মুন্ডা। তিনি সহরায় উৎসব ও ঝান্ডি পূজা উদযাপন কমিটির সভাপতি।

বরেন্দ্র অঞ্চলের কৃষিজীবী ক্ষুদ্র জাতিগোষ্ঠী ওঁরাও সম্প্রদায়ের গোয়ালপূজা ঘিরে নওগাঁর নিয়ামতপুরে অনুষ্ঠিত হয়েছে ‘ঝান্ডি বা সোহরাই উৎসব’। দুই দিনব্যাপী উৎসবের শেষ দিন গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা উচ্চ বিদ্যালয় মাঠে মাঠে সাংস্কৃতিক উৎসব ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়।

বাঁশের মাথায় সাদা পতাকা (ঝান্ডি) বেঁধে এর চারদিক ঘিরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে নারী-পুরুষের নাচ-গান। উৎসবে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা ওঁরাও সম্প্রদায়ের ১৯টি সাংস্কৃতিক দল নাচ-গান পরিবেশন করে। পরে অংশগ্রহণকারী দলগুলোকে আয়োজক কমিটির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। উৎসব দেখতে ক্ষুদ্র জাতিগোষ্ঠী ওঁরাও ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বী শত শত মানুষ ভিড় করেন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাসন্তী টপ্য। প্রধান অতিথি ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. সাজ্জাদ হোসেন টিটু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. রকিব মোল্লা, জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা, আদিবাসী নারী পরিষদের সভাপতি শুভ্রা এক্কা, ধর্মপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল মাহাতো, আদিবাসী যুব পরিষদের সভাপতি প্রসেনজিৎ বারোয়ার ও সাধারণ সম্পাদক রুপন মুন্ডা এবং আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি স্বপন মাহাতো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাকসা-ডাহুকা সহরায় উৎসব ও ঝান্ডি পূজা উদযাপন কমিটির সভাপতি ফারাজ মনি মুন্ডা।

আয়োজনে সহযোগিতা করে জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদ, আদিবাসী নারী পরিষদ ও আদিবাসী যুব পরিষদ, নিয়ামতপুর, নওগাঁ।

ডাহুকা গ্রামের বাসিন্দা উকিল পাহান (৬৫) বলেন, সহরায় ওঁরাও জাতিগোষ্ঠীর অন্যতম একটি উৎসব। উৎসব উপলক্ষে বাড়িতে মেয়ে-জামাই, বোনজামাই বেড়াতে এসেছে। এছাড়াও বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের মাধ্যমে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি কমিশন গঠন এবং পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন জোরদারের আহ্বান জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31