IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে নানা আয়োজনে জাতীয় শোক দিবস উদযাপন

মহাদেবপুরে নানা আয়োজনে জাতীয় শোক দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সরকারী ও দলীয়ভাবে পৃথক কর্মসূচী গ্রহণ করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকাল ১০টায় উপজেলা সদরের মডেল স্কুল মোড়ে স্থাপিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন ও দোয়া পরিচালনা করা হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ শাপলায় আয়োজিত সমাবেশে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির উদ্যোগে ৩৪ জন উদ্যোক্তার মধ্যে ৩৭ লক্ষ ৫০ হাজার টাকার ঋণের চেক, যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও যুব মহিলার মধ্যে ৩ লক্ষ ৬০ হাজার টাকার ঋণের চেক ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ১০ জন দু:স্থ শিল্পীর মধ্যে ২ হাজার ৫০০ টাকা করে ২৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ¦ ছলিম উদ্দিন তরফদার সেলিম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম রবিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায় প্রমুখ। এ সময় যুব উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশীদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকার, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ উপলক্ষে সকাল ৯টায় উপজেলা সদরের মাতাজী রোডে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নীরবতা পালন, দোয়া পরিচালনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও এমপি আলহাজ¦ মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম এতে সভাপতিত্ব করেন।

কর্মসূচীতে অংশ নেন, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউজ্জামান বদি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম নুরানী আলাল, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, যুবলীগ আহŸায়ক গোলাম রেজাউন্নবী আনসারী বাবু, যুগ্ম আহŸায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা লীগ নেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, কৃষক লীগ সভাপতি অমিত কুমার ব্যাণার্জী ব্যাপ্পী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক সামসুজ্জামান বিশ্বাস জামান, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা, মহাদেবপুর কৃষি কলেজের অধ্যক্ষ মইনুল ইসলাম, মহাদেবপুর সদর ইউনিয়ন যুবলীগের সদস্য সাঈদ হাসান তরফদার শাকিল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু মুছা আল আশআরী, সাধারণ সম্পাদক তনু কুমার দেব, জাহাঙ্গীরপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।

এ উপলক্ষে উপজেলার ১০টি ইউনিয়নে ২ হাজার দু:স্থের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দুপুরে সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে ২০০ দু:স্থের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এমপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ উদ্বোধন করেন। ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু এতে সভাপতিত্ব করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31