IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> কুষ্টিয়ায় শেখ রাসেল সেতুর প্রতিরক্ষা বাঁধে ধস, আতঙ্কে স্থানীয়রা

কুষ্টিয়ায় শেখ রাসেল সেতুর প্রতিরক্ষা বাঁধে ধস, আতঙ্কে স্থানীয়রা

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর প্রতিরক্ষা বাঁধে ধসের ঘটনায় চরম ঝুঁকিতে পড়েছে স্কুল মাদরাসা, বসতভিটাসহ স্থানীয় জনপদ। মাত্র ৪ বছর আগে শত কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত ৫০৪ মিটার দৈর্ঘের শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সেতু।

রবিবার (১৫ আগস্ট) সকালে গড়াই নদীর বামতীরে সেতুটির ভাটিতে হঠাৎ করেই এ ধসের ঘটনায় প্রায় ১০০ মিটার প্রতিরক্ষা বাঁধের ক্ষতি হয়। তবে এর সমাধানে কোনো দপ্তরের পক্ষ থেকে নেই কোনো উদ্যোগ।

এজন্য চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই ত্রুটিপূর্ণ ডিজাইন এবং নির্মাণ ত্রুটির কারণে সেতুটির বিভিন্ন অংশে একাধিক স্থানে ক্ষতিগ্রস্ত হলেও তার সমাধানে প্রয়োজনীয় কোনো উদ্যোগই নেয়নি সরকারের কোনো দপ্তর।

অবিলম্বে তদন্ত করে প্রকৃত সমস্যার উদঘাটনসহ এর প্রয়োজনীয় সমাধান করে সেতুটিসহ স্থানীয় জনপদকে ঝুঁকিমুক্ত করার দাবি এলাকাবাসীর।

ঘর ভেঙে যাওয়া সেলিনা খাতুন বলেন, ‘গত বছর একবার এই বাঁধ ভাইঙি যায়, সরকার ওই ভাঙা সারিইনি। ইবার আবার নতুন কইরি এমন ভাঙাই ভাইঙলি যে রাত্রি ঘুমাবো কোনে সেই চিন্তা কত্তিচি। ’

স্থানীয় বাসিন্দা জামাল মণ্ডলের অভিযোগ, ‘এই কাম করার সুমায়ই আমরা বাঁধা দিছিলাম, ঠিকভাবে নিচি থিন যেম্বা কইরি করার কথা ছিলি সেই রকম না করায় এলাকার সব লোক ক্ষেপি গিছিল। কিন্তু ঠিকাদারের দালালরা আমারে পুলিশির ভয় দেখাই মুক বন্ধ কইরি দেয়। এখন দেকেন সেইতা প্রমাণ হয়ে গেলো। ’

সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এলজিইডি কুষ্টিয়ারর নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান মণ্ডল জানান, যথাযথ কারিগরি দক্ষতাসহ নদী শাসনের কাজ আমাদের নয়। সেকারণে সঠিকভাবে এই কাজটি করতে পানি উন্নয়ন বোর্ডকে উদ্যোগ নেওয়ার জন্য ২০১৭ সালে সেতুটি উদ্বোধনের সময়ই পত্র পাঠানোসহ অনুরোধ করা হয়। অথচ বিষয়টি এখনও অমিমাংসিত থাকায় সেতুটি আজ চরম ঝুঁকির মধ্যে পড়েছে। প্রতিরক্ষার বাঁধটি সরকারের যে দপ্তরই করুক না কেন টাকার উৎস তো একই! তাহলে খামাখা নিজেরা দায় না নিয়ে দুই দপ্তরের মধ্যে এই অনাকাঙ্ক্ষিত রশি টানাটানি খুবই দুঃখজনক। যেহেতু এসব জরুরি আপৎকালীন কাজ করার মতো কোনা সক্ষমতা এলজিইডির নেই, সেকারণে কাজটি পানি উন্নয়ন বোর্ডকে করার জন্য অনুরোধ জানিয়ে আমি আবারও চিঠি পাঠিয়েছি।

অন্যদিকে, পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন জানান, ওই প্রকল্পটির অথরিটি এলজিইডি, ওটার কোন দায় পানি উন্নয়ন বোর্ড নেবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031