IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> নগর-গ্রাম >> মান্দায় ইউপি সদস্যের বিরুদ্ধে চেয়ারম্যানের পাল্টা সংবাদ সম্মেলন

মান্দায় ইউপি সদস্যের বিরুদ্ধে চেয়ারম্যানের পাল্টা সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় কয়েকজন ইউপি সদস্যের আনা বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাত, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন কাঁশোপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কলিহার মোড়ে চেয়ারম্যান সালামের ব্যক্তিগত চেম্বারে পাল্টা সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভয়ভীতি প্রদর্শন, হুমকি-ধামকিসহ চেয়ারম্যানের পদ থেকে আমকে অপসারণের চক্রান্ত করছে একটি মহল। এতে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এর পরও জীবনের ঝুঁকি নিয়ে আমি পরিষদের যাবতীয় কার্যক্রম যথাযথভাবে পালন করছি।

চেয়ারম্যান সালাম আরও বলেন, একটি মহলের উষ্কানিতে পরিষদের সদস্য রইচ উদ্দিন মণ্ডলের নেতৃত্বে কয়েকজন সদস্য আমার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ নয়ছয় ও আত্মসাতের অভিযোগ তোলেন। যা একেবারেই মিথ্যা ও ভিত্তিহীন। দুর্নীতিবাজ প্রমাণ করতে কতিপয় ইউপি সদস্যকে দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে ওই মহলটি।’

চেয়ারম্যান সালাম দাবি করেন, পরিষদে আলোচনার পর কমিটি গঠন করে প্রত্যেকটি প্রকল্পের কাজ সমাপ্ত করা হয়েছে। পরিষদের সদস্যরা ওইসব প্রকল্পে সভাপতির পদে থেকে সরকারি বরাদ্দের টাকা উত্তোলন ও ব্যয় করেন। রাস্তায় স্ট্রিট লাইট ও তারা-৩ নলকূপ স্থাপনসহ রাস্তার সিসিকরণ কাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে আলমারি সঠিকভাবে সরবরাহ করা হয়েছে। বল প্রয়োগ ও হুমকি দিয়ে কাগজপত্রে স্বাক্ষর করে নেওয়ার অভিযোগ সঠিক নয়। এছাড়া খোলা ডাকের মধ্যে পরিষদের পুকুর ও আম গাছ লীজ দেওয়া হয়েছে। এখানে কোনো অনিয়ম ও দুর্নীতি করা হয়নি।

সংবাদ সম্মেলনে ইউপি সদস্য আবুল হোসেন, নাদিরা পারভীন, আব্দুস সামাদ, আবেদ আলী মণ্ডল ও দুলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31