IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ‘মাদক পরিহার করো, না হয় রাজশাহী ছাড়ো’

‘মাদক পরিহার করো, না হয় রাজশাহী ছাড়ো’

ধূমকেতু প্রতিবেদক : মাদক ছাড়, না হয় রাজশাহী ছাড়তে হবে। আগামী ১৬ ডিসেম্বরের পূর্বেই রাজশাহী মেট্রোপলিটন এলাকাকে সম্পূর্ণরুপে মাদক মুক্ত করা হবে। মঙ্গলবার বেলা ১১টায় আরএমপি কাশিয়াডাঙ্গা বিভাগ বিট পুলিশিং আয়োজনে সভায় প্রধান অতিথিরি বক্তব্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন।

তিনি বলেন, জনগণের দৌড় গড়ায় পুলিশের সেবা পৌঁছে দেয়ার জন্য বিট পুলিশিং গঠন করা হয়েছে। কাশিয়াডাঙ্গা বিভাগের কাশিায়াডাঙ্গা থানায় ৫টি, কর্ণহার থানায় ৮টি এবং দামকুড়া থানায় ৮টি সহ মোট ২১টি বিট পুলিশিং গঠন করা হয়েছে।

এখান থেকে জনগণের বেশীরভাগ সমস্যা সমাধান করা হবে। দায়িত্বপ্রাপ্ত অফিসার প্রতি সপ্তাহের একটি নির্দিষ্ট সময়ে বিট পুলিশিং অফিসে বসবেন এবং অভিযোগ গ্রহন করবেন। সেগুলো আবার নিয়ম মাফিক নথিজাত করবেন। দায়িত্বপ্রাপ্ত অফিসার না পারলে পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠাবেন বলে উল্লেখ করেন তিনি। এক কথায় জনগণকে আর থানায় দৌড়াদৌড়ি করতে হবে না।

তিনি আরো বলেন, পুলিশকে আরো জনকল্যাণ ও জনগণের সেবক হিসেবে গড়ে তুলতে সরকার এবং বর্তমান আইজিপি এই পদক্ষেপ নিয়েছেন। তবে মাদকের বিষয়ে কোন ছাড় নাই বলে জানান তিনি। মাদক নির্মুল করতে সকলের সহযোগিতা কামনা করেন কমিশনার।

কাশিয়াডাঙ্গা কলেজ কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, আরএমপি কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আরএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (এডমিন) সুজায়েত ইসলাম, পবা উপজেলা পরিষদ চেয়ারমান মুনসুর রহমান ও কাশিয়াডাঙ্গা কলেজের অধ্যক্ষ গোলাম গাউস। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদ পারভেজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কর্ণহার থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলী তুহিন।

আরো বক্তব্য রাখেন কাশিয়াডাঙ্গা থানা বিট পুলিশিং এর সাধারণ সম্পাদক নাহিদ আকতার নাহান, গোলজারবাগ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ জিয়াউর রহমান ও মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। এছাড়াও পবা উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান, বিট পুলিশিং এর অন্যান্য সদস্যবৃন্দ ও সুশিল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31