IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিমান থেকে পড়ছিল দেহ, দেখে জ্ঞান হারিয়েছিলেন বাড়ির মালিক

বিমান থেকে পড়ছিল দেহ, দেখে জ্ঞান হারিয়েছিলেন বাড়ির মালিক

ধূমকেতু নিউজ ডেস্ক : তালেবান কাবুল দখল দেওয়ার পর বিমান থেকে দুই আফগানের দেহ পড়তে দেখে হতবাক হয়ে গিয়েছিল বিশ্ববাসী। এবার জানা গেল কোথায় পড়েছিল সেই দুজনের দেহ।

উড়ন্ত বিমান থেকে পড়ে ভয়াবহ অবস্থা হয়েছিল ওই হতভাগ্যদের মৃতদেহের। ভয়ংকর সেই দৃশ্য দেখে জ্ঞান হারিয়েছিলেন বাড়ির মালিক।

বৃহস্পতিবার গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, কাবুল বিমানবন্দর থেকে ১১ কিলোমিটার দূরে খ্যায়ের খানা এলাকায় একটি দোতলা বাড়ির ছাদে আছড়ে পড়ে ওই দুজনের দেহ। ছাদে দেহ দুটি পড়ার পর এতটাই শব্দ হয়েছিল তার যে প্রতিবেশীরা ভেবেছিলেন বিস্ফোরণ হয়েছে হয়তো। পরে বাড়ির মালিক ছাদে যাওয়ার পর রক্তাক্ত দুটি দেহ দেখতে পান।

মৃতদেহ দুটির মাথার খুলি ফেটে গিয়েছিল। পেট ফেটে নাড়িভুঁড়ি বেড়িয়ে এসেছিল বলে বাড়ির মালিক ওয়ালি সালেক জানিয়েছেন।

একটি বেসরকারি সংস্থার নিরাপত্তাকর্মী ওয়ালি সালেক জানান, সোমবার দুপুরে যখন ঘটনাটি ঘটে তখন সালেক বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন । তার দুই মেয়ে রান্নাঘরে ছিল। তার দুই ছেলে ঘুমোচ্ছিল। হঠাৎ প্রচণ্ড শব্দে চমকে ওঠেন বাড়ির সবাই।

সালেকের স্ত্রী জাকিয়া সালেকও এসেছিলেন স্বামীর পিছনে। প্রায় বিকৃত হয়ে যাওয়া দেহ দু’টি দেখে অসুস্থ হয়ে পড়েন জাকিয়া। প্রায় সঙ্গে সঙ্গেই জ্ঞানও হারান।

সালেক বলেছেন, ‘গোটা ছাদে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল রক্ত আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। ওই দৃশ্য দেখা যাচ্ছিল না।

দেহগুলো পড়ার আঘাতে বাড়ির দেওয়াল থেকে পলেস্তারা খসে পড়ছিল বলে জানিয়েছেন সালেক।
সালেক জানিয়েছেন, মৃত দুই যুবকের এক জনের বয়স ২৫। নাম শাফিউল্লা হোতাক। অন্যজন ২০ বছরের। নাম ফিদা মহম্মদ। বাড়ি কাবুলের কাছে পাঘমানে।

তাদের পোশাক পরীক্ষা করে জন্ম সনদ পেয়েছিলেন সালেক। তাতে লেখা ছিল ঠিকানাও। তা দেখেই দুজনের বাড়িতে খবর দেন সালেক। চাদরে দেহ মুড়িয়ে বাড়ি থেকে ৩০০ মিটার দূরে একটি মসজিদে রেখে এসেছিলেন সালেক। সঙ্গে ছিলেন ১০ -১২জন প্রতিবেশীও। সেখান থেকেই তাদের দেহ নিয়ে যান দুই যুবকের পরিবার।

সালেক অবশ্য প্রথমে ভেবেছিলেন ওই দুই যুবক তালেবান। প্লেন থেকে মেরে হয়তো ফেলে দেওয়া হয়েছে তাদের। পরে জন্ম সনদ দেখে ভুল ভাঙে তার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31