IMG-LOGO

বুধবার, ২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫বাগমারায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ভবানীগঞ্জ বাজারে বর্ণাঢ্য র‍্যালিদেশ ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জনগনকেসঙ্গে নিয়ে প্রতিহত করা হবে: ভূমিমন্ত্রী মিনুরাজশাহী চেম্বারের সদস্যদের জন্য ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ফ্রি হেলথ ক্যাম্পনির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি: মিলন‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ দেখা হবে’ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতমহাদেবপুরে বিএনপির ৪৮তমপ্রতিষ্ঠাবার্ষিকী পালনমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তারপুঠিয়ায় আনন্দঘোন পরিবেশে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতরাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভানন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসিংড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশগণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষাকারী দল বিএনপি : মিনু‘নতুন পে স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে’
Home >> টপ নিউজ >> টেক ওয়ার্ল্ড >> ফেসবুক-টুইটারে ভুয়া তথ্য ছড়ানোর নেটওয়ার্ক বন্ধ

ফেসবুক-টুইটারে ভুয়া তথ্য ছড়ানোর নেটওয়ার্ক বন্ধ

ধূমকেতু নিউজ ডেস্ক : ফেসবুক ও টুইটার প্ল্যাটফর্মে বেশ কিছু অ্যাকাউন্ট থেকে সংঘবদ্ধভাবে ভুয়া তথ্য ছড়ানোর কাজ করা হচ্ছিল। ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার ভুয়া তথ্য ছড়ানোর বেশ কিছু নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে।

তাদের পক্ষ থেকে বলা হয়, রাজনৈতিক ও রাষ্ট্রীয় মদদপুষ্ট এক ডজনের বেশি ভুয়া তথ্য ছড়ানোর নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব নেটওয়ার্ক বিভিন্ন দেশে সক্রিয় থেকে তাদের প্ল্যাটফর্মে ব্যবহারকারীর সঙ্গে প্রতারণা চালিয়ে যাচ্ছিল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পৃথক বিবৃতিতে দুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, তারা ভুয়া অ্যাকাউন্ট শনাক্তের পাশাপাশি ৩ হাজার ৫০০ অ্যাকাউন্ট বাতিল করেছে। এসব অ্যাকাউন্ট ভুয়া পরিচয় ব্যবহার করে তৈরি। অ্যাকাউন্টগুলোর কার্যক্রম সন্দেহজনক ছিল।

নেটওয়ার্কগুলো মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নির্বাচন লক্ষ্য করে ছড়ানো ছিল। এর আগে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছিলেন, ভুয়া অ্যাকাউন্ট থেকে নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করা হতে পারে।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে ব্যাপক সমালোচনার মুখ পড়তে হয় ফেসবুককে। ফেসবুক ও টুইটারের পক্ষ থেকে এবারের মার্কিন নির্বাচন ঘিরে ভুয়া অ্যাকাউন্টের ব্যাপারে সতর্ক অবস্থান নেওয়ার ঘোষণা এসেছে।

সোশ্যাল মিডিয়া সংস্থাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারীদের সঙ্গে ভুয়া অ্যাকাউন্ট শনাক্তের কাজ করছে। মার্কিন নির্বাচনকে প্রভাবিত করতে এসব অ্যাকাউন্টের পেছনে ইরান ও রাশিয়ার মদদ দেওয়ার অভিযোগ উঠেছে। তবে তেহরান ও মস্কো এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।

ফেসবুক ও টুইটারের পক্ষ থেকে বলা হয়, ১৬টি দেশের ভুয়া অ্যাকাউন্টের নেটওয়ার্ক বন্ধ করা হয়েছে। এর মধ্যে আজারবাইজান, নাইজেরিয়া ও জাপানের মতো দেশও আছে। টুইটারের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ৫টি দেশের ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করে তারা। দেশগুলো হচ্ছে ইরান, সৌদি আরব, কিউবা, থাইল্যান্ড ও রাশিয়া।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031