IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> প্রবাস >> লিড নিউজ >> চীনকে আবারও সতর্ক করল যুক্তরাষ্ট্র

চীনকে আবারও সতর্ক করল যুক্তরাষ্ট্র

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের অভিযোগ, দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে চীন প্রভাব বিস্তার ও হস্তক্ষেপের চেষ্টা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ সংক্রান্ত প্রমাণ পাওয়ার খবরটি নিশ্চিত করেছেন। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বরাবরই বলে এসেছেন, এ রকম কোনো কিছুর সঙ্গে চীণ জড়িত নয়।

সিএনএনকে শুক্রবার (২৬ এপ্রিল) দেয়া এক সাক্ষাৎকারে ওই প্রমাণ দেখার কথা জানান ব্লিঙ্কেন। সাম্প্রতিক সময়ে তিন দিনের সফরে বেইজিং ঘুরে এসেছেন তিনি। সেখানে জিনপিং ও শীর্ষ চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

সিএনএনের খবর বলছে, ব্লিঙ্কেন নিজ বৈঠকে শিকে নির্বাচনে হস্তক্ষেপ না করার বার্তা দিয়েছেন। এর আগে গত বছরের নভেম্বরে শিকে একই বার্তা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সে সময়ই শি প্রতিশ্রুতি দেন যে চীন এ রকম কিছু করবে না।

শি সে প্রতিশ্রুতি রক্ষা করছেন কি না এমন প্রশ্নের জবাবে ব্লিঙ্কেন বলেন, ‘সাধারণভাবে বললে, আমরা নির্বাচনকে প্রভাবিত করা ও এতে হস্তক্ষেপ চেষ্টার প্রমাণ দেখতে পেয়েছি এবং আমরা নিশ্চিত করতে চাই যে, এ রকম ঘটনা যাতে যত দ্রুত সম্ভব বন্ধ হয়ে যায়।’

ব্লিঙ্কেন আরও বলেন, ‘নির্বাচনে চীনের যেকোনো ধরনের হস্তক্ষেপ এমন একটি বিষয় যা আমরা খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছি এবং এটি আমাদের কাছে পুরোপুরি অগ্রহণযোগ্য। ফলে আমি নিশ্চিত করতে চেয়েছিলাম যে তারা আমাদের বার্তা পেয়েছে।’

বেইজিং একাধিকবার জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করে না। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মূলনীতি থেকেই এ বিষয়ে অটল তারা।

এদিকে, এক বছরের কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো চীনে সফর করতে দেখা গেল ব্লিঙ্কেনকে। এবারের সফরকে গত বছরের বাইডেন-শি সম্মেলনের পর উচ্চপর্যায়ের সাক্ষাৎ হিসেবে দেখা হচ্ছে। এমনিতে গত বছর থেকেই চীন ও যুক্তরাষ্ট্র চেষ্টা করছে নিজেদের মধ্যকার ভেঙে পড়া সম্পর্ক ঠিকঠাক করতে, দ্বিপক্ষীয় যোগাযোগ আবারও শুরু করতে।

সফর প্রসঙ্গে ব্লিঙ্কেন সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমরা যেসব বিষয় নিয়ে সহযোগিতামূলক সম্পর্কে যেতে প্রস্তুত, সেসব বিষয়ে মনোযোগ দিচ্ছি। আমরা পার্থক্যের বিষয়গুলো নিয়েও সরাসরি কথা বলছি এবং এটি করাটা জরুরি।’

সিএনএনের প্রতিবেদনে বলছে, চীনের রাশিয়াকে সমর্থন দেওয়ার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে। বিশেষ করে রুশ প্রতিরক্ষাশিল্পে চীনের সমর্থনের বিষয়টি ভালোভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র। চীন এভাবে সমর্থন বজায় রাখায় আগামীতে তাদের ওপর আরও নিষেধাজ্ঞা আসতে পারে বলেও দেশটির কর্মকর্তাদের সতর্ক করেছেন ব্লিঙ্কেন।

যুক্তরাষ্ট্রের ভাষ্যে, চীনের সমর্থন রাশিয়ার ট্যাংক, অস্ত্র ও সাজোয়াঁ যানের উৎপাদন সক্ষমতাকে বৃদ্ধি করছে, যা আখেরে গিয়ে প্রভাব ফেলছে ইউক্রেন যুদ্ধে। চীন অবশ্য এ বিষয়টিও অস্বীকার করে আসছে। তারা দীর্ঘদিন ধরেই বলে আসছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে তারা নিরপেক্ষতা বজায় রাখে। এ সংঘাত নিরসনে তারা মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে পারে– এমন দাবিও অতীতে করেছে দেশটি। তবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক, কৌশলগত ও কূটনৈতিক সম্পর্ক জোরদার হয়েছে বেইজিংয়ের। সূত্র: সিএনএন

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31