IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Home >> টপ নিউজ >> টেক ওয়ার্ল্ড >> বাধ্যতামূলক হচ্ছে ফেসবুকের নতুন রূপ

বাধ্যতামূলক হচ্ছে ফেসবুকের নতুন রূপ

ধূমকেতু নিউজ ডেস্ক : পুরনো ডিজাইন বদলে নতুন রূপে আসছে সামাজিক যোগাযোগের প্লাটফর্ম ফেসবুক। ক্ল্যাসিক বা পুরনো সংস্করণকে বাদ দিয়ে ডেস্কটপের জন্য আসছে ফেসবুকের নতুন সংস্করণ। এখন ল্যাপটপ বা ডেস্কটপ থেকে লগ ইন করলে ফেসবুক আপডেট করে নেয়ার জন্য পপ-আপ নোটিফিকেশন পাচ্ছেন প্রায় সব ব্যবহারকারী। যেখানে সেপ্টেম্বরে ক্ল্যাসিক সংস্করণ বিদায়ের বার্তা দেয়া হচ্ছে। অর্থাৎ সেপ্টেম্বর থেকে সব ব্যবহারকারী নতুন সংস্করণের ফেসবুক ব্যবহার করবেন।

 

পপ-আপ নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুকের নতুন সংস্করণ ব্যবহার করতে পারছেন ব্যবহারকারীরা। এই নতুন সংস্করণে টেক্সটগুলো আরও বড় ও পরিষ্কার দেখাচ্ছে। সেখানে লাইট মুডের পাশাপাশি ডার্ক মুডও ব্যবহারের সুযোগ থাকছে।

 

পপ-আপ নোটিফিকেশনে ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ব্যবহারকারীদের আরও উন্নত অভিজ্ঞতা দিতে ক্ল্যাসিক সংস্করণকে বিদায় জানাচ্ছে তারা। নতুন সংস্করণে ফেসবুক দ্রুত লোড হবে। এছাড়া থাকবে ডার্ক মুড ব্যবহারের সুযোগ, যার ফলে ব্যবহারকারীর চোখের ওপর চাপ কম পড়বে।

 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলো বলছে, ফেসবুকের মোবাইল সংস্করণে এরই মধ্যে ডার্ক মুড চালু আছে। এখন থেকে ডেস্কটপ সংস্করণের ব্যবহারকারীরা চাইলেও নোটিফিকেশন আইকনের পাশে থাকা অপশন থেকে ডার্ক মুড চালু করতে পারবেন।

 

এছাড়া যারা এখনো ফেসবুকের নতুন সংস্করণ পছন্দ করছেন না, তারা অপশনে গিয়ে পুরনো সংস্করণ ব্যবহার করতে পারবেন। তবে সেপ্টেম্বর পর্যন্ত থাকছে এ সুযোগ। কারণ সেপ্টেম্বর থেকে বিদায় নেবে ক্ল্যাসিক সংস্করণ। এরপর নতুন সংস্করণ ব্যবহার করতে হবে সবাইকে।

 

তবে ফেসবুক কীভাবে আরও উন্নত করা যায় সে সম্পর্কে ব্যবহারকারীদের তরফ থেকে প্রতিক্রিয়া নেয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031