IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> কারিনার বিশেষ ফেসমাস্ক, ত্বক হবে ফর্সা ও দাগহীন

কারিনার বিশেষ ফেসমাস্ক, ত্বক হবে ফর্সা ও দাগহীন

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। তার ভক্তসংখ্যা নেহাত কম নয়। বলিউডের বেবো নামে খ্যাত এই অভিনেত্রী দুই সন্তানের মা হয়েও ফিটনেস ও সৌন্দর্য ঠিক আগের মতোই ধরে রেখেছেন। নিজের বয়স যেন কুড়িতেই আটকে রেখেছেন কারিনা।

তার দাগহীন ফর্সা ত্বক দেখলে যে কারও হিংসা হবে! এই নায়িকা তার মেদহীন শরীর ও দাগহীন মসৃণ ত্বকের জন্য সবার নজর কেড়েছেন সেই প্রথম থেকেই। তবে কারিনার ফর্সা ও দাগহীন ত্বকের রহস্য কী?

কারিনার বিশেষ ফেসপ্যাক

কারিনা তার ত্বকে সপ্তাহে ১-২ দিন একটি বিশেষ ফেসপ্যাক ব্যবহার করেন। চাইলে আপনি এটি ঘরেই তৈরি করে নিতে পারবেন। এজন্য প্রয়োজন হবে- ১ টেবিল চামচ চন্দন গুঁড়া, ২ ফোঁটা ভিটামিন ই অয়েল, হলুদ এক চিমটি ও দুধ পরিমাণমতো।

সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে একটি বিশেষ প্যাক তৈরি করে নিন। এরপর এটি ত্বকে ব্যবহার করে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক মসৃণ, কোমল ও উজ্জ্বল হবে মুহূর্তেই!

কারিনার মতো সৌন্দর্য ধরে রাখতে কয়েকটি বিষয় মেনে চলুন-

সানস্ক্রিন ব্যবহার করা বাদ দেবেন না কখনও। রোদে এমনকি ঘরে থাকাকালীনও দিনের বেলায় শরীরের খোলা অংশে সানস্ক্রিন ব্যবহার করুন।

শুধু মুখ নয়, ঘাড়েরও যত্ন নিন। ঘাড়ের ত্বকও মুখের মতো পাতলা। যত্নের অভাবে ঘাড়ে দ্রুত ভাঁজ পড়ে ও কালচে হয়ে যায়।

মাঝেমধ্যেই মুখে বরফের টুকরো ঘষে নিন। জানেন কি? বলিউড কুইন ক্যাটরিনাও নিয়মিত ত্বকে বরফের টুকরো ঘষেন। এতে ত্বকের তৈলাক্তভাব দূর হয়।

মুখে বেশি হাত লাগাবেন না। বিশেষ করে অপরিষ্কার হাতে মুখ স্পর্শ করবেন না। ক্রিম বা যে কোনো প্রসাধনী ব্যবহারের আগে হাত পরিষ্কার করে নিন। এতে মুখের ত্বকে জীবণু কম যাবে।

ঘুমানোর আগে অবশ্যই মেকআপ ভালো করে পরিষ্কার করুন। হাত ও মুখ ভালোভাবে ধুয়ে হালকা ও ঢিলেঢালা পোশাক পরুন।

ত্বকের পাশাপাশি হাতের যত্ন নেওয়াও জরুরি। মুখের পরে সবাই আপনার হাতের দিকেই দৃষ্টি দেয়! তাই হাতও সুন্দর রাখার চেষ্টা করুন।

অনেকেরই চোখের তলায় কালচে হয়ে যায়। অনিদ্রা, দুশ্চিন্তাসহ নানা কারণে এমনটি হতে পারে। তাই নিয়মিত চোখের তলায় ম্যাসাজ করুন। এতে চোখের নীচের চামড়া টানটান থাকবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031