IMG-LOGO

সোমবার, ২৯ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশজুড়ে ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীমুন্সিগঞ্জ কারাগারে হঠাৎ অসুস্থ দীপু মনি, আনা হলো ঢামেকেহরমুজ ইস্যুতে কাতারে বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্রচিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেইকানাডার জয়ের ইতিহাস গড়া নায়ককে প্রশংসায় ভাসাচ্ছে দেশবিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে তিস্তার পানিবাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানারাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, কর্মচারী গ্রেপ্তার‘তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধারের তথ্য গুজব’মহাদেবপুরে যাত্রীবাহী বিআরটিসিবাস উল্টে আহত ১৫গোমস্তাপুরে ৩৭হাজার ২৬৮ শিশুকে খাওয়ানো হলো ভিটামিন-এ ক্যাপসুলরাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক ও চকলেট বিক্রি করায় জরিমানারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ভাইভা পরীক্ষা দিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তারঅটোরিকশা ইউনিয়নের সদস্য কার্ড নবায়ন-বিতরণ ও নতুন সদস্যকার্ড প্রদানের উদ্বোধন
Home >> খেলা >> এ বছর বিপিএল হচ্ছে না

এ বছর বিপিএল হচ্ছে না

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর এ বছর হচ্ছে না। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

রোববার মিরপুরে শুরু হয় তিন দলের ৫০ ওভারের প্রেসিডেন্টস কাপ। এরপর শুরু হবে ছয় দলের অংশগ্রহণে একটি কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট। কর্পোরেট টি-টোয়েন্টিতে বিদেশি ক্রিকেটারদের থাকার সম্ভাবনা রয়েছে।

এ ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, বিদেশি ক্রিকেটার খেলানোর ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ সপ্তাহের মধ্যেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।

করোনাভাইরাসের কারণে গত মার্চে বন্ধ হয়ে যায় দেশের প্রতিযোগিতামূলক সব খেলা। ধীরে ধীরে সব ইভেন্টের খেলাধুলাই শুরু হচ্ছে। ছোঁয়াচে ভাইরাস করোনার কারণেই এ বছর বিপিএল করতে সাহস পাচ্ছে না বিসিবি।

ভারতে করোনাভাইরাস তুলনামূলক বেশি সংক্রমিত হওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা হচ্ছে সংযুক্ত আরব অমিরাতে। আমাদের দেশে করোনার প্রভাব পড়েছে। করোনার কারণে মার্চ থেকেই স্কুল-কলেজ বন্ধ রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আসন্ন শীতে করোনার প্রভাব বেড়ে যেতে পারে।সেই আশঙ্কায় স্কুল-কলেজ খোলার সাহস পাচ্ছে না বাংলাদেশ সরকার। একই কারণে ঘরের মাঠে বিপিএলের মতো আন্তর্জাতিক একটি টুর্নামেন্ট আয়োজনের রিক্স নিতে চায় না বিসিবি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ