IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইসরাইলি ড্রোন দিয়ে আর্মেনিয়ায় হামলা চালাচ্ছে আজারবাইজান

ইসরাইলি ড্রোন দিয়ে আর্মেনিয়ায় হামলা চালাচ্ছে আজারবাইজান

ধূমকেতু নিউজ ডেস্ক : আজারবাইজানকে যুদ্ধে সামরিক সরঞ্জাম সহায়তার জন্য ইসরাইল ও তুরস্কের বিরুদ্ধে ফের অভিযোগ তুলেছে আর্মেনিয়া। দেশটি আঙ্কারাও তেলআবিবের বিরুদ্ধে অভিযোগ করছে, আর্মেনিয়ায় হামলার জন্য তুরস্ক ও ইসরাইল থেকে ড্রোন সরবরাহ করা হচ্ছে।খবর-স্পুটনিকের।

রোববার আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আর্টসরুন হোভহাননিসইয়ান বলেছেন, মানবিক সহায়তার আড়ালে তুরস্ক ও ইসরাইল থেকে আজারবাইজানকে হামলার জন্য ড্রোন সরবরাহ করা হচ্ছে।

একই দিন ইয়েরেভেন ও অস্বীকৃত নাগোরনো-কারাবাখ কর্তৃপক্ষ বলেছে, এই অঞ্চলে যুদ্ধে বাকুকে ইসরাইল ও তুরস্ক সামরিক সহায়তা দিচ্ছে। তবে আজারবাইজান বলছে, তেলআবিবের সঙ্গে বাকুর ভালো সম্পর্ক নষ্ট করতে এমন অভিযোগ করা হচ্ছে।

এদিকে আর্মেনিয়ার বিরুদ্ধে গণহত্যার অংশীদার হিসেবে ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন নাগোরনো-কারাবাখের স্বঘোষিত প্রেসিডেন্ট অ্যারাইক হারুতিইয়ান।

রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। তিনি বলেন, বিচ্ছিন্ন প্রজাতন্ত্র আর্মেনিয়ানদের বিরুদ্ধে সংঘটিত ‘গণহত্যা’র জন্য ইসরাইল আংশিক দায়ী।

ইসরাইলকে অভিযুক্ত করে বিরোধীয় অঞ্চলের এই নেতা বলেন, অবশ্যই তারা জানে,তারা প্রতিনিয়ত অস্ত্র সরবরাহ করছে। এবং ইসরাইলি কর্তৃপক্ষ, যারা নিজেরাই একটি গণহত্যা থেকে বেঁচে গেছে, তারা এই (কারাবাখ) গণহত্যার জন্যও দায়ী।

তিনি বলেন, কেবল ইসরাইলি কর্তৃপক্ষই নয়, অন্যান্য দেশের লোকেরাও জানেন যে কী চলছে এবং তারা আজারবাইজানকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে।

২৭ সেপ্টেম্বর বিরোধীয় নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়। পরবর্তীতে শুক্রবার রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ম্যারথন আলোচনা হয়।

এতে উভয় পক্ষ মানবিক কারণে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। এ যুদ্ধবিরতিতে দুই দেশের মধ্যে যুদ্ধবন্দিসহ অন্যান্য বন্দি বিনিময় ও মৃতদেহ হস্তান্তরের বিষয়ে উভয় দেশ সম্মত হয়।
শনিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া ও আজারবাইজান পরস্পরকে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘেনের জন্য অভিযুক্ত করে।

কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা ১৯৯০’র দশক থেকে নিয়ন্ত্রণ করছে। ওই দশকেই আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31