IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> প্রবাস >> এক বছরের মধ্যে ইসরাইলকে ফিলিস্তিনি ভূখণ্ড ছাড়ার হুশিয়ারী

এক বছরের মধ্যে ইসরাইলকে ফিলিস্তিনি ভূখণ্ড ছাড়ার হুশিয়ারী

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইহুদিবাদী ইসরাইলের বসতি ও সেনা প্রত্যাহারের জন্য তেল আবিবকে এবছরের সময়সীমা দিয়েছে স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম বার্ষিক অধিবেশনে দেয়া ভাষণে তিনি ইহুদিবাদী ইসরাইলকে এই সময়সীমা জানিয়ে দেন।

মাহমুদ আব্বাস বলেন, এক বছরের মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলকে চলে যেতে হবে অন্যথায় তেল আবিবকে আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখোমুখি হতে হবে। অধিকৃত ফিলিস্তিনের রামাল্লাহ শহর থেকে ভিডিও লিংকের মাধ্যমে মাহমুদ আব্বাস জাতিসংঘ অধিবেশনে তার ভাষণ তুলে ধরেন।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, আগামী এক বছরের মধ্যে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম শহর এবং গাজা উপত্যকায় যদি দখলদারিত্বের অবসান না হয় তাহলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ১৯৬৭ সালের সীমানা মানবে না।

মাহমুদ আব্বাস বলেন, “এটি এমন একটি বাস্তবতা যা দখলদার সরকারকে বুঝতে হবে। আমরা একটি ক্রস রোডে রয়েছি। যথেষ্ট হয়েছে, এই অবস্থা চলতে পারে না এবং এই অবস্থা আমাদের জনগণ দীর্ঘদিন আর চলতে দেবে না।

মাহমুদ আব্বাস বলেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাস হওয়া প্রস্তাব অনুসারে ফিলিস্তিনের মর্যাদা এবং অবস্থান নির্ধারিত হবে। কিন্তু তা যদি না হয় তাহলে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে ফিলিস্তিন কেন ইসরাইলকে স্বীকৃতি দেবে? প্রয়োজনে ফিলিস্তিনি জনগণ সংগ্রামের মাধ্যমে তাদের অধিকার আদায় ও নিজেদের ভাগ্য নির্ধারণ করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31