IMG-LOGO

রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত প্রয়াস রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গা’র ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতজাপানের মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহীপুঠিয়ায় ডেঙ্গু আতঙ্কে সাধারণ মানুষ, নেই সচেতনতা মূলক কার্যক্রমসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাশারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি পূজামণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসকনিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৪সৌদিতে হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে, আইসিইউতে ৪ : পররাষ্ট্র প্রতিমন্ত্রীচাঁদা না পেয়ে ব্যবসায়ীকে এলাকাছাড়া করার অভিযোগ বদলগাছীর বিএনপি নেতার বিরুদ্ধেবিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২৬ উপলক্ষ্যে রাজশাহীতে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচিবাঘায় পদ্মা পাড়ে তিন দিনের নৌকা বাইচ উৎসব প্রথম বাংলার বাঘ, নিরাপত্তা নিয়ে প্রশ্নআজকের শিক্ষার্থীরাই আগামী দিনে নেতৃত্ব দিবে ভূমিমন্ত্রী মিনুশিক্ষা, নৈতিকতা ও বিশ্বমানের নাগরিক গড়ার ওপর ভূমিমন্ত্রীর গুরুত্বারোপরাজশাহী মহানগরীর সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান (৩য় পর্যায়) প্রকল্পের সমীক্ষা বিষয়ক কর্মপরিকল্পনানন্দীগ্রামে বিনামূল্যে চক্ষু শিবিরচারঘাটে অধিকাংশ ডাকঘরে নেই নিজস্ব ভবন সাইনবোর্ডে ডিজিটাল লিখা থাকলেও নেই র্কায্যক্রম
Home >> লাইফস্টাইল >> ছেলেদের যে বিষয়গুলো মেয়েরা সবার আগে খেয়াল করে

ছেলেদের যে বিষয়গুলো মেয়েরা সবার আগে খেয়াল করে

ধূমকেতু নিউজ ডেস্ক : পরিচিত-অপরিচিত কত মানুষের সঙ্গেই আমাদের দেখা হয় প্রতিদিন। পথ চলতে, শপিং মলে, কোথাও ঘুরতে গিয়ে, রেস্টুরেন্টে কিংবা অফিসে। কারও কারও সঙ্গে কথাও হয় কিছুক্ষণ হয়তো। কোনো পুরুষের সঙ্গে দেখা হলে মেয়েরা প্রথমেই কিছু বিষয় খেয়াল করে। মূলত ছেলেটি সম্পর্কে ধারণা করার জন্যই তাদের এই খুঁটিনাটি দেখা। চলুন জেনে নেয়া যাক, মেয়েরা প্রথমে কোন বিষয়গুলো খেয়াল করে-

ছেলেটির দৃষ্টি কোথায়: কোনো অপরিচিত মানুষের দিকে তাকানোর সময় মেয়েরা তাদের চোখের দিকে প্রথমে তাকায়। সেই মানুষটি ঠিক কোথায় তাকিয়ে আছে এবং কী দেখছে সেটা বোঝার চেষ্টা করে। পুরুষের দৃষ্টি কোনদিকে, তা দেখে তার মানসিকতা ও চরিত্রের বিষয়ে কিছুটা আন্দাজ করা যায়।

পরিচ্ছন্নতা: মেয়েদের কাছে পরিচ্ছন্নতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ ছেলেটি কতটা পরিষ্কার-পরিচ্ছন্ন বা তার জুতা কতটা পরিষ্কার এটাও বড় বিষয় ৷ এসব বিষয় বিশেষভাবে নজরে পড়ে মেয়েদের ৷

পোশাকের ধরন: যেকোনো মানুষের জন্যই পোশাক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ ৷ কী ধরনের পোশাক পরে আছে, তা দেখে কিছুটা ধারণা তো করাই যায়। তাই কোনো ছেলেকে দেখলে তার পোশাকের দিকে মেয়েরা খেয়াল করে। তাই মেয়েদের কাছে নিজেকে আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করার জন্য পোশাকের দিকে নজর দেয়াও সমান জরুরি।

বডি ল্যাঙ্গুয়েজ: বডি ল্যাঙ্গুয়েজকে বলা হয় মনের আয়না। মেয়েরা তাই ছেলেদের এই বিষয়টিও খেয়াল করে। সেখান থেকে সহজেই অনেককিছু বুঝতে পারা সম্ভব।

ছেলেটির জুতার ধরন: পোশাকের পাশাপাশি জুতার দিকেও খেয়াল করে মেয়েরা ৷ খুব সুন্দর জামাকাপড় পরে অপরিষ্কার জুতা পরলে একদমই দেখতে ভালো লাগবে না ৷ ভালো ইম্প্রেশন তৈরির জন্য মানানসই জুতা পরাও জরুরি৷

খরচের হাত: ছেলেটি কেনাকাটা করলে বা রেস্টুরেন্টে খেলে সে কেমন খরচ করছে সেদিকেও খেয়াল করে মেয়েরা। কারণ তার খরচের ধরন দেখেই বোঝা যায় সে কিপ্টে না-কি খরুচে।

এইচএন/এএ/পিআর

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930